মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | জ্বলছে লস অ্যাঞ্জেলেস, আগুন নেভাতে ছড়ানো হচ্ছে গোলাপি গুঁড়ো! কী এমন আছে এতে?

RD | ১৪ জানুয়ারী ২০২৫ ২২ : ২৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: জ্বলছে লস অ্য়াঞ্জেলেস। ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে এয়ার ট্য়াঙ্কারের মাধ্যমে ছড়ানো হচ্ছে গোলাপি রংয়ের গুঁড়ো। এ ধরনের গুঁড়ো অগ্নিপ্রতিরোধক। কিন্তু এই গোলাপী গুঁড়ো আসলে কী এবং কীভাবে দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করে?

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গোলাপি রংয়ের উপাদানটির নাম ফস-চেক। পেরিমিটার নামের একটি সংস্থা এই ফস-চেক বিক্রি করে। আগুন নিয়ন্ত্রণে ১৯৬৩ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফস-চেকের ব্যবহার হয়ে থাকে। আগুনের গতিপ্রবাহ বন্ধ করতে ফস-চেক মূলত আগুনের চারপাশে স্প্রে করা হয়। 

গোলাপি গুঁড়ো বা ফস চেকের মধ্যে রয়েছে ৮০ শতাংশ জল, ১৪ শতাংশ অ্যামোনিয়াম পলিফসফেট জাতীয় লবণ এবং ৬ শতাংশ রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান। এটি জ্বালানির তাপমাত্রা কমিয়ে দেয় এবং অক্সিজেন সরবরাহ কমায়। 

সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে বেশ কিছু ছবিতে গাড়ি ও রাস্তাঘাটে গোলাপি রঙের গুঁড়োর আস্তরণ পড়ে থাকতে দেখা গিয়েছে। পেরিমিটারের পক্ষ থেকে বাসিন্দাদের উদ্দেশে এই গুঁড়া পরিষ্কারের উপায় বলে দেয়া হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই গুঁড়ো যত শুকিয়ে যাবে, পুরোপুরি পরিষ্কার করা তত কঠিন হতে পারে। ছোট কোনও জায়গা থেকে গরম জল ও অল্প ডিটারজেন্ট ব্যবহার করে ওই গুঁড়ো উঠিয়ে ফেলা যাবে। আর বড় জায়গায় গোলাপী গুঁড়ো পড়ে থাকলে প্রবল জলের চাপে তা পরিষ্কার করতে হবে।
 
তবে ফস-চেকের ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এতে থাকা রাসায়নিক উপাদান  বন্যপ্রাণী ও জলাশয়ের মাছ মেরে ফেলে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া