বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৪ জানুয়ারী ২০২৫ ২১ : ৩৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য ছিল ইউপিএসসি। তার জন্য ছেড়ে দিলেন ১৮ লক্ষের চাকরি। এক চেষ্টাতেই হয়ে উঠলেন মহিলা আইপিএস অফিসার। কে তিনি? কী তাঁর পরিচয়? সেই সাফল্যের কাহিনি শুনলে চোখ কপালে উঠবে আপনারও।
তাঁর নাম অপর্ণা কৌশিক। কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তার জলজ্যান্ত প্রমাণ দিলেন তিনি। প্রথমে শুরু করেছিলেন মোটা টাকা বেতনের চাকরি। কিন্তু তাঁর ইচ্ছা ছিল জনসাধারণের জন্য কিছু করবেন। সেই থেকেই সরকারি এই পেশায় আসা।
২০১৫ ব্যাচের আইপিএস অফিসার অপর্ণা কৌশিক। বর্তমানে উত্তরপ্রদেশের আমেঠি জেলায় এসপি -এর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। মা কষ্ট করে মানুষ করেছেন। অপর্ণা প্রাথমিক শিক্ষা শুরু করেন রামপুরে। সেখান থেকেই ২০০৬ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ হন। সেই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। এরপর জয়পুরের সেন্ট জেসুস স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করেন তিনি। ২০০৮ সালে এনআইটি প্রয়াগরাজে ভর্তি হন। ২০১২ সালে বিটেক পাশ করেন। এরপরই গুরুগ্রামে এক সংস্থায় মোটা অঙ্কের বেতন নিয়ে চাকরি শুরু করেন তিনি।
২০১৮ সালে অপর্ণা উত্তরাখণ্ডের স্হানীয় সংস্কৃতি অনুযায়ী সেখানকার এক ছেলেকে বিয়ে করেন তিনি। খুব সাদামাটাভাবে সেরেছিলেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। একইসঙ্গে বিয়েতে সঞ্চিত অর্থ বিভিন্ন নারীকেন্দ্রিক দলে দান করেছিলেন তিনি। তাঁদের আর্থিক সহায়তাও করেছিলেন। বরাবরই গরিব দুঃখীদের জন্য মন কেঁদেছে তাঁর। সেই থেকেই সুখের কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে সোশ্যাল সার্ভিসকে নিজের জীবনের অঙ্গ করে নেন তিনি। জীবনের কঠিন সময়ে কী করে নিজেকে শান্ত রাখতে হয়, পাশাপাশি কী করে জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছতে হয় তা জানা যায় অপর্ণা কৌশিকের জীবন কাহিনির মাধ্যমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?