মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পাহাড়ি গন্তব্যে মাত্রাছাড়া খাবারের দাম! যা বিরক্তির কারণ হয়ে উঠছে পর্যটকদের কাছে। সম্প্রতি এই সংক্রান্ত খারাপ অভিজ্ঞতা এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন উদিত ভাণ্ডারী। বিষয়টি বোঝাতে সিমলা থেকে দু'ঘন্টা দূরে অবস্থিত নারকান্দার একটি হোটেলের মেনুর ছবি শেয়ার করেছেন তিনি। তারপরই ওই পোস্টের ক্যাপশনে, ভাণ্ডারী লিখেছেন, "ভারতে হোটেল এবং রেস্তোরাঁর দাম আন্তর্জাতিক মানের সঙ্গে বেমানান, কেমন যেন পাগল পাগল লাগছে। বিদেশিরাই একমাত্র এখানে আসতে পছন্দ করেন।"
When the menu doesn't match up to the prices on it!
— Udit Bhandari (@GurugramDeals) January 13, 2025
This is the menu of a hotel in Narkanda (2 hours from Shimla).
Hotel & restaurant prices in India are going crazy, without matching international standards. No wonder tourists prefer travelling overseas. pic.twitter.com/3N33fPLj0M
আকাশছোঁয়া মেনু:
ডাল মাখানি, কড়াই পনির, পনির বাটার মশালা, পোলাউ- এইসব পদের একটার দামও ৭০০ টাকার নীচে নয়। আর বাঙালির প্রিয় রসগোল্লা বা গুলাব জামুনের দাম জানেন? শুনলে বিশ্বাসই হবে না! একটা রসগোল্লা বা গুলাব জামুনের দাম ২৯৯ টাকা।
ডাল মাখানি - ৭৫০ টাকা
কড়াই পনির - ৭৯৯ টাকা
পনির বাটার মশলা - ৭৯৯ টাকা
পোলাও - ৬৯৯ টাকা
একটি গুলাব জামুন বা রসগোল্লা - ২৯৯ টাকা
ভারতীয় হোটেল, রেস্তোরাঁগুলি কী দেশীয় পর্যটকদের কাছে বিভীষিকা হয়ে উঠেছে? মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্ন।
এমন লাগাম ছাড়া দাম দেখে উদিত ভাণ্ডারীর এক্স পোস্টে মন্তব্য়ের ঝড়। বেশিরভাগই হোটেল, রেস্তোরাঁর ক্রমবর্ধমান খরচ এবং মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন। একজন লিকেছেন, "একটি গুলাব জামুনের জন্য ২৯৯ টাকা? একটি পাঁচ তারা হোটেলও এত দাম নেবে না!" ব্যঙ্গাত্মকভাবে একজন মন্তব্য করেছেন, "এই দামে আশা করি সোনার গুঁড়ো দিয়ে তৈরি ডাল আসবে।"
কেউ কেউ দাম এবং মানের মধ্যে বৈষম্যের দিকে ইঙ্গিত করেছেন। লিখেছেন, "এই কারণেই পর্যটকরা বিদেশে যাচ্ছেন। এই দাম খাবার বা অভিজ্ঞতার ন্যায্যতা প্রমাণ করে না।" অনেকেই সাধারণ ভ্রমণকারীদের দুর্দশার কথা তুলে ধরে বলেছেন, "ভারতে সাশ্রয়ী মূল্যের ভ্রমণ একটি মিথ হয়ে উঠছে।"
তবে বেশ কয়েকজন চড়া মূল্য নির্ধারণের পক্ষে যুক্তি দিয়েছেন। পরামর্শ দিয়েছেন যে, পাহাড়ি গন্তব্যে পরিচালনগত ব্যয়ের কারণে দাম এত বেশি হতে পারে। তবে, ব্যাপক নিন্দার কারণে এইসব যুক্তি চাপা পড়ে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?