রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: লরেন পাওয়েল, প্রয়াত অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর স্ত্রী। আধ্যাত্মিকতার টানে স্বামীর মতোই ভারতে লরেন। আমেরিকা থেকে কুম্ভে। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন, মঙ্গলবার সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে তেমনটাই। কুম্ভে যাওয়ার আগে লরেন যান বারাণসী। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন লরেন, পরনে তখন ভারতীয় পোশাক। শুধু পুজো দেননি, ভারতে এসে নতুন নামকরণ হয়েছে তাঁর। কাশীতে স্বামী কৈলাসানন্দ লরেনের নতুন নাম রাখেন কমলা। তারপরেই, কাশী থেকে কুম্ভে যান লরেন। স্বাভাবিক ভাবেই লরেনের কুম্ভ পরিদর্শনের দিকে নজর ছিল প্রায় সব পক্ষের।
শনিবার রাতে তিনি ৪০ সদস্যের একটি দলের সঙ্গে শিবিরে পৌঁছন। শঙ্খধ্বনি দিয়ে রাজকীয় ভাবে তাঁকে স্বাগত জানান অন্যান্য সদস্যরা। ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়ার শিবিরে থাকেন লরেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন, প্রাথমিকভাবে জানা গিয়েছিল তেমনটাই। কুম্ভে একগুচ্ছ নিয়মকানুন পালন করবেন, কল্পবাস করবেন বলেও জানা গিয়েছিল।
সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার কুম্ভেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঠিক কী হয়েছিল তাঁর? জানা গিয়েছে, কুম্ভের দ্বিতীয় দিনেই তাঁর অ্যালার্জির সমস্যা বাড়ে ব্যাপকহারে। তারপরেও তিনি ডুব দেবেন বলেও জানা গিয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন স্বামী কৈলাশানন্দ গিরি। তিনি সর্বভারতীয় সংবাদ সংস্থায় জানিয়েছেন, ‘তিনি সঙ্গমে ডুব দেওয়ার আচারে অংশ নেবেন। আমার 'শিবিরে' বিশ্রাম নিচ্ছেন। তাঁর কিছু অ্যালার্জির সমস্যা হয়েছে। তিনি কখনও এত ভিড় জায়গায় যাননি। তিনি পুজোর সময় আমাদের সঙ্গে ছিলেন।‘
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?