রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জুকারবার্গের মন্তব্যে বড় বিপাকে মেটা? তলবের প্রস্তুতি দিল্লির

RD | ১৪ জানুয়ারী ২০২৫ ২০ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পডকাস্ট সাক্ষাৎকারে গত বছর লোকসভা নির্বাচন নিয়ে মুখ খুলেছিলেন মার্ক জুকারবার্গ। যা 'ভুল' বলে দাবি করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেকানেই থামছে না বিষয়টি। এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটা প্রধান মার্ক জুকারবার্গকে তলব করতে চলেছে সংসদীয় স্থায়ী কমিটি। বিজেপি সাংসদ তথা তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জানিয়েছেন যে, ভুল তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে জুকারবার্গের বিরুদ্ধে।

এক্স হ্যান্ডেলারে পোস্ট করে নিশিকান্ত দুবে লিখেছেন, "ভুল তথ্য একটি গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি নষ্ট করে। এই ভুলের জন্য সংস্থাটিকে সংসদ এবং এখানকার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।" 

 

কী বলেছিলেন মার্ক জুকারবার্গ?
পডকাস্ট সাক্ষাৎকারে মেটা প্রদান বলেছিলেন, "২০২৪ সাল বিশ্বজুড়ে নির্বাচনী বছর ছিল এবং বিভিন্ন বড় দেশের সঙ্গে ভারতেও ভোট হয়েছিল। এখানে ক্ষমতাসীনরা মূলত প্রতিটি নির্বাচনেই হেরে গিয়েছে। আসলে কোভিড-কালে অর্থনৈতিক নীতির কারণে হোক বা সরকারের কোভিড মোকাবিলা করার পদ্ধতির জন্য- বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব পড়েছে।"

কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিক্রিয়া-
জুকারবার্গের তোলপাড় ফেলা মন্তব্যের বিরুদ্ধে সরব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফেসবুক প্রতিষ্ঠাতার মন্তব্যকে 'প্রকৃতপক্ষে ভুল' বলে দাবি করেন তিনি।এক্স হ্য়ান্ডেল পোস্টে তিনি লেখেন, "বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে, ভারত ২০২৪ সালের নির্বাচন ৬৪ কোটিরও বেশি ভোটারদের নিয়ে পরিচালিত। ভারতের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ-এর উপর তাদের আস্থা রেখেছে। জুকারমার্গের দাবি বাস্তবে বড় ভুল ৮০ কোটি ডলারের বিনামূল্যে খাবার, ২.২ বিলিয়নের বিনামূল্যে টিকা এবং কোভিড-এর সময় বিশ্বব্যাপী দেশগুলিকে সাহায্য, ভারতকে দ্রুতবর্ধনশীল প্রধান অর্থনীতি পর্যবসিত করা ও তার নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদে জয় সুশাসন এবং জনসাধারণের আস্থার প্রমাণ। জুকারবার্গের এমন ভুল তথ্য হতাশাজনক। আসুন তথ্য এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখি।"

কেন এমন মন্তব্য জুকারবার্গের?
হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতেই জুকারবার্গ এমন মন্তব্য করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যেই মেটার কর্ণধারের পদক্ষেপকে "সত্যিই লজ্জাজনক" বলে অভিহিত করেছেন। তাঁর সতর্কতা- যদি প্রযুক্তি জায়ান্টদের তরফে অন্যান্য দেশে জোর করে তাদের নীতি চাপানোর চেষ্টা করে তবে বিধ্বংসী পরিণতি হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া