রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। আর এই পুণ্যতিথিতে বিপুল জনসমাগম প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়। পরিসংখ্যান বলছে, পুণ্যতিথির প্রথম দিনেই মেলা চত্বরে সমবেত হয়েছেন প্রায় ১.৬ কোটি ভক্ত। ড্রোন ক্যামেরায় ফুটে উঠেছে অপূর্ব দৃশ্য। নাথযোগী সাধু, নাগা বাবা সহ বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মগুরুরা এই কুম্ভমেলায় অংশ নিলে সকলের নজর কেড়ে নিয়েছেন আইআইটি বাবা’। জানা গিয়েছে, আইআইটি বাবা বর্তমানে মসানি গোরথ নামে পরিচিত। তবে তাঁর আসল নাম অভয় সিং। চলতি মহাকুম্ভ মেলায় সকলের মন জয় করে নিয়েছেন তিনি। এক ঝলকে দেখলে তাঁকে বুদ্ধিদীপ্ত তরুণ ভেবে নিলেও ভুল হবে না।
ঝকঝকে চোখ, মুখে একগাল হাসি নিয়ে আইআইটি বাবা জানান, তিনি মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি বম্বে) থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু পড়াশোনা করতে করতেই আধ্যাত্মিকতার টানে বিজ্ঞান-প্রযুক্তির জগৎ ছেড়ে তিনি সন্ন্যাসী হন। অভয় সিং নাম পরিবর্তন করে রাখেন মসানি গোরখ। নিজের জীবন উৎসর্গ করেন ভগবান শিবের উপাসনায়। তবে শুধু মসানি নয়, রাঘব, জগদীশ নামেও তাঁকে চেনে অনেকেই। আদতে হরিয়ানার বাসিন্দা আইআইটি বাবা বম্বে আইআইটিতে চার বছর ধরে পড়াশোনা করেন। পরবর্তীতে কেরিয়ার গড়েন আর্টসেও।
ডিজাইনের বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে পড়াশোনা করেন ফটোগ্রাফি নিয়ে। এমনকি, শিক্ষকতা করেছেন পদার্থবিদ্যা বিষয়েও। তবে সন্ন্যাস নেওয়ার আগেও জীবনের মর্ম বুঝতে আইআইটি বাবা পোস্ট-মডার্নিজম, সক্রেটিস এবং প্লেটোর দার্শনিক বিষয়গুলি নিয়ে দীর্ঘ চর্চা করেন। বর্তমানে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে তিনি রয়েছেন মহাকুম্ভ মেলায়। সেখানে বহু ভক্তের সঙ্গে কথা বলেছেন তিনি। ইতিমধ্যেই, তাঁর একাধিক বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষত, ভক্তদের তিনি বার্তা দিয়েছেন টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনে ছুটতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?