সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীতে খসখসে ত্বক, অনবরত চুলকানি? জানুন শরীরে কোন কোন ভিটামিনের অভাবে বাড়ে ত্বকের সমস্যা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। খসখসে ত্বকের সঙ্গেই বাড়ে চুলকানির সমস্যা। চুলকানির অন্যতম কারণ ভিটামিনের অভাব। বিশেষজ্ঞদের মতে, অন্তত চারটি ভিটামিনের ঘাটতির কারণে চুলকানি এবং শুষ্ক ত্বকের মতো সমস্যা হতে পারে।

কোথাও কোনও সংক্রমণে লক্ষণ নেই। অথচ অনবরত গা-হাত-পা চুলকোচ্ছে। এই উপসর্গ দেখা যায় অনেকের মধ্যেই। বিশেষ করে শীতে বাড়ে এই সমস্যা। ভিটামিন এ-এর অভাবে ত্বক শুকনো খসখসে হতে পারে। অনেকের চামড়ায় মাছের আঁশের মতো দাগ ফুটে ওঠে। ভিটামিন এ শরীরে ত্বকের কোষ মেরামত ও নতুন কোষ তৈরির জন্য প্রয়োজন। নিয়মিত সবুজ, হলুদ ও কমলা সবজি যেমন গাজর, পালং শাক, মিষ্টি আলু, কমলা লেবু, আম, পেঁপে সহ মুরগি, মাছ, ডিম, গম, সয়াবিন খেলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ পাবেন।

ত্বকের এপিডার্মিসে ভিটামিন ডি উপস্থিত থাকে। শুষ্ক ত্বক ভিটামিন ডি-এর অভাবের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। এমনকি ব্রণ, বলি এবং সূক্ষ্ম রেখা প্রতিরোধ করতে সহায়তা করে। ভিটামিন ডি হাড় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সূর্যের আলো ছাড়া ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, সয়া দুধ, মাশরুম, ওটমিল ইত্যাদি খাবার থেকে ভিটামিন ডি পেতে পারেন।

ভিটামিন ই একটি অপরিহার্য ভিটামিন যা ত্বককে হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। ভিটামিন ই-এর অভাব ত্বকে শুষ্কতা এবং ফাটল সৃষ্টি করতে পারে। সূর্যমুখীর বীজ, বাদাম, চিনাবাদাম, কুমড়ো, গোলমরিচ, কুসুম এবং সয়াবিন তেল ইত্যাদি খেলে ভিটামিন ই পাবেন।

ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কোলাজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয়। এই ভিটামিনের অভাবে ত্বক থেকে জলের ক্ষয় বেড়ে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। নিয়মিত সাইট্রাস ফল, স্ট্রবেরি, ব্রকোলি ইত্যাদি খেলে  ভিটামিন সি-এর ঘাটতি মিটবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া