রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | '২০১৮-এর আগে ত্রিপুরার পরিস্থিতি ছিল অন্য, বিজেপি রাজ্যকে নেশামুক্ত করেছে', কাজের খতিয়ান দিলেন মানিক সাহা 

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৩Riya Patra

নিতাই দে, আগরতলা: সোমবার বিধানসভা শীতকালীন অধিবেশনে  জনস্বার্থে আনা একটি দৃষ্টি আকর্ষনী নোটিশের জবাবে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বললেন, ত্রিপুরা সরকার কীভাবে তৎপরতার সঙ্গে নেশা বিরোধী  অভিযান চালাচ্ছে এবং পরপর কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গত তিন বছরে রাজ্যে এনডিপিএস  আইনে ১,৬৬৫টি মামলা বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। বিভিন্ন মামলায় ২,৬৯৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে ব্যাপকভাবে নেশা বিরোধী অভিযান চলছে। গাঁজা, কফসিরাপ, নেশার টেবলেট, হেরোইন প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করছে। সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি, সহযোগী ও নেশাদ্রব্য পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে।‘ তিনি বলেন, '২০১৮ সালের আগে রাজ্যের পরিস্থিতি অন্য ছিল।  ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর ত্রিপুরা নেশামুক্ত হয়েছে।'
 সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস এবং বিধায়ক নয়ন সরকারের দৃষ্টি আকর্ষনী নোটিশটি ছিল 'নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে'। এবিষয়ে জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত তিন বছরে (২০২২-২৪) রাজ্য পুলিশ ১,৫৪,৬৫৮ কেজি গাঁজা, ৫,৮২,১০০টি কফসিরাপ (বোতল), ২৫,৬২,৭৯১টি ট্যাবলেট,৩৪,৯৭,১৩৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে । ২,৪৫,৯১,২৫৮টি  গাঁজা গাছের চারা কেটে ফেলা  হয়েছে । মুখ্যমন্ত্রী জানান, গাড়ি-সহ বাজেয়াপ্ত নেশাসামগ্রীর বাজার মূল্য ১,৫৮৭ কোটি ৪৭ লক্ষ ৪১ হাজার ৭৬২ টাকা। মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনা অনুসারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, শিক্ষা দপ্তর, যুব বিষয়ক ও ক্রিড়া দপ্তর এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ও বিভিন্ন এনজিও-দের সহায়তায় একটি রাজ্যভিত্তিক নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে। অনুরূপভাবে জেলা পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য হল, নেশা পরিস্থিতির মূল্যায়ণ করা ও তার প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। একই সঙ্গে তিনি জানান, খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক, মহকুমা, জেলা, পুরসভা, নগরপঞ্চায়েত এবং ক্লাবগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ওএসটি সেন্টার চালু করা হয়েছে। মানিক সাহা বলেন, জাতীয় স্বাস্থ্যমিশন ত্রিপুরার উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা প্রচারাভিযান চলছে। এনএসএস ত্রিপুরা শাখা এই অভিযানে ২২টি সাধারণ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে মাদকাশক্তি বিষয়ে মেগা সচেতনতা শিবিরের আয়োজন করেছে।
এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাউন্সিলিং এবং পরীক্ষার জন্য ২৪টি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার, ১৩৩টি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার, ৩টি পিপিপি-এইসিটিসি এবং একটি ভ্রাম্যমান ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে বলেও এদিন জানান তিনি। সঙ্গেই বলেন, শিক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, পঞ্চায়েত দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, জনজাতি কল্যাণ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, পরিবহণ দপ্তর, শ্রমদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নেশাবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে সাধারণ মানুষকে যুক্ত করা হচ্ছে। এভাবেই মাদক ব্যবহারের প্রবণতা হ্রাস করার চেষ্টা করা হচ্ছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। ফলে রাজ্যের মানুষ শান্তির পরিবেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারছেন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া