রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মকর সংক্রান্তিতে আর ঘুড়ি ওড়ানো হল না, ট্রাক্টর নিয়ে এসে পুলিশ কী করল দেখুন…

Kaushik Roy | ১৪ জানুয়ারী ২০২৫ ১৫ : ১২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তির দিনে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ নাইলন মাঞ্জা বাজেয়াপ্ত করল নাগপুর পুলিশ। শুধু বাজেয়াপ্ত নয়, ট্রাক্টর নিয়ে এসে রীতিমত ওই সুতো নষ্ট করে দেওয়া হল পুলিশের তরফে। সূত্রের খবর, এই অভিযানে প্রায় ১৮ লক্ষ টাকার নাইলন মাঞ্জা উদ্ধার করে পুলিশ। ৫০ জনেরও বেশি মানুষকে নিষিদ্ধ এই নাইলন মাঞ্জা মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। তার আগেই এই অভিযান চালায় নাগপুর পুলিশ।

 

গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে এই ক্ষতিকারক মাঞ্জা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন দোকান থেকে নিষিদ্ধ এই মাঞ্জা বাজেয়াপ্ত করে নাগপুরের ইন্দোরা ময়দানে নিয়ে গিয়ে রোলার দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। নাইলন মাঞ্জা মূলত সুতোর ধারের জন্য পরিচিত। যারা ঘুড়ি ওড়াতে ভালবাসেন তাদের মধ্যে বেশিরভাগই এই নাইলন মাঞ্জা ব্যবহার করে থাকেন। কিন্তু ঘুড়ি ওড়ানোর সময় পশু, পাখি এবং মানুষের জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে।

 

পুলিশ সূত্রে খবর, মকর সংক্রান্তির সময় ঘুড়ি ওড়ানোর জন্য নাইলন মাঞ্জা ব্যবহারে রুখতে শহরের বিভিন্ন জায়গায় ড্রোন ব্যবহার করা হচ্ছে। নাগপুরের পুলিশ কমিশনার ড. রবীন্দ্র কুমার সিংগাল জানিয়েছেন, বাজারগুলিতে সর্বদা নজর রাখা হচ্ছে যাতে এই নিষিদ্ধ মাঞ্জা কেউ বিক্রি না করতে পারেন। শহরের ব্যস্ত এলাকাগুলিতে নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পরিবেশ সুরক্ষা আইনে নাইলন মাঞ্জার ব্যবহার ও বিক্রির জন্য ছয় মাসের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানার শাস্তি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া