রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ জানুয়ারী ২০২৫ ১৪ : ৩৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাগম মহাকুম্ভ মেলা। মঙ্গলবার মকর সংক্রান্তির শুভদিনে প্রথম পুণ্য স্নান অনুষ্ঠিত হতে চলেছে। কথিত আছে, এই পুণ্যস্নান বা অমৃত স্নান ভক্তদের পাপ থেকে মুক্তি দেয় এবং মোক্ষের পথ প্রদর্শন করে। দেশ-বিদেশ থেকে ভক্তরা এসেছেন এই মহাকুম্ভ মেলায় যোগ দিতে। প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের এই সংস্করণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন অনেকেই। ১৪৪ বছর পর গ্রহ-নক্ষত্রের এক বিরল অবস্থানের কারণে এবারের মহাকুম্ভ মেলা অন্যান্য বারের থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ। এবারের কুম্ভমেলায় ১৩টি আখড়া, হিন্দু ধর্মের বিভিন্ন সন্ন্যাসী সংগঠন, নির্ধারিত সূচি অনুযায়ী পুণ্যস্নানে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, প্রায় ৪৫ কোটি মানুষ এই মহাকুম্ভে যোগ দিতে পারেন। মেলা ১৩ জানুয়ারি শুরু হয়েছে এবং ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ হবে। মেলাকে সবদিক থেকে সুরক্ষিত রাখতে বেশ কিছুদিন আগেই প্রস্তুতি শেষ করেছে উত্তরপ্রদেশ সরকার। প্রস্তুতি খতিয়ে দেখেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সাত-স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কোটি কোটি ভক্তের গতিবিধি রাখতে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে। ২৭০০ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে।
পাশাপাশি, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে যখন লক্ষ লক্ষ ভক্ত স্নান করবেন, তখন তাঁদের নিরাপত্তার জন্য জলের নিচে অত্যাধুনিক ড্রোন চালানো হবে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই সাড়ে সাত হাজারের বেশি বেশি বাস তৈরি রেখেছে। এটি ৭৫ টি পয়েন্ট থেকে ছাড়বে। এতে উঠলেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে কুম্ভমেলায়। পাশাপাশি ৫৫০ টি শাটল বাসের ব্যবস্থাও থাকছে। ভারতীয় রেলও এখানে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ১৩ হাজার স্পেশাল ট্রেন গোটা দেশজুড়ে চলবে। ভারতের প্রধান শহর থেকে এখানে আসা যাবে অতি সহজেই। পাশাপাশি ৫০ টি ছোটো শহর থেকেও সরাসরি ট্রেনে চেপে এখানে আসা যাবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?