শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ জানুয়ারী ২০২৫ ০২ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চরম সঙ্কট। দারিদ্রে ডুবে পাকিস্তান। ঋণের দায়ে জর্জরিত। তার মাঝেও সুখবর। পাকিস্তানে সন্ধান মিলল সোনার ভাণ্ডারের। জানা গিয়েছে, প্রতিবেশী দেশটিতে আবিষ্কৃত সোনার ভান্ডারের পরিমাণ আনুমানিক ৩২.৬ মেট্রিক টন। যার মূল্য পাকিস্তানি মুদ্ধার প্রায় ৬০০ বিলিয়ন।
কোথায় মিলল সোনার ভাণ্ডার?
জিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান জানিয়েছে যে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অ্যাটকের কাছে সিন্ধু নদে বিপুল পরিমাণে সোনা মজুদ রয়েছে। দেশের উত্তর অংশের পার্বত্য অঞ্চল থেকে দ্রুত প্রবাহিত জলের মাধ্যমে বিগত কয়েক বছরে সোনার কণা পাঞ্জাব প্রদেশের কাছে জমা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রাদেশের সরকার জানিয়েছে যে নদীর জল হিমালয় অঞ্চল থেকে সোনার কণাগুলি বহন করে পেশোয়ারের আশেপাশে জমা করেছে।
দেশের অর্থনীতির মোড় ঘোরাতে পারে এই সোনা। ফলে সতর্ক শাহবাজ শরীফ সরকার। অবৈধ খননকার্য প্রতিরোধ করার জন্য ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করা হয়েছে। পাকিস্তান সরকার অতি মূল্যের হলুদ ধাতুর অবৈধ উত্তোলন বন্ধ করতে পঞ্জাব প্রদেশের অ্যাটকের কাছে ১৪৪ ধারা জারি করেছে। সোনা সমৃদ্ধ সিন্ধু নদে অবৈধ খনির বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থাও নিয়েছে।
শীতকালে নদীর জলস্তর কমে গেলে সেখানকার স্থানীয়রা সোনার কণা সংগ্রহ করে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার জানিয়েছে যে নদীর জল হিমালয় অঞ্চল থেকে সোনার কণাগুলি বহন করে এনে পেশোয়ারের আশেপাশে জমা করেছে। বেশ কয়েক বছর ধরে দ্রুত প্রবাহমান জল এই কণাগুলি বহন করায় তা নদীর তলদেশে জমা হয়।
আদৌ মোড় ঘুরবে পাক অর্থনীতির?
আশার আলো দেখছে জীর্ণ অর্থনীতির পাকিস্তান। বিপুল সোনার ভাণ্ডার সংকট কাটিয়ে উঠতে এবং ঋণের বোঝা কমাতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। পাক পাঞ্জাবের অ্যাটকের প্রায় ৩২ কিলোমিটার বিস্তৃত অংশ জুড়ে সোনা মজুত রয়েছে। যার সঠিক এবং দায়িত্বশীল উত্তোলন পাক কোষাগারে রাজস্ব বৃদ্ধির সহায়ক হতে পারে। সেই রাজস্ব প্রশস্ত করতে পারে পাকিস্তানের অর্থনৈতিকে।
সোনা উত্তোলনের জন্য প্রচুর লোকবলের প্রয়োজন। ফলে মানুষের জন্য নতুন কর্মসংস্থান তৈরিও হতে পারে, যা অ্যাটকের অর্থনীতিকে চাঙ্গা করবে। কিন্তু এ জন্য, সোনা উত্তোলনের অবৈধ কার্যকলাপ বন্ধ ও সরকারি নজরদারি দরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?