রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বিশাল অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৪৫ কোটি ভক্তের উপস্থিতি প্রত্যাশা করছে উত্তরপ্রদেশ সরকার। এই মেলাকে নির্বিঘ্ন ও সুরক্ষিত রাখতে একাধিক ব্যব্স্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে কারণে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে ৭০টি জেলার প্রায় ৩০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সাত-স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কোটি কোটি ভক্তের গতিবিধি রাখতে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে। ২৭০০ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে। জলের নীচেও থাকবে অত্যাধুনিক ড্রোন। প্রথম দিনেই, অর্থাৎ প্রথম শাহি স্নানেই লক্ষ লক্ষ মানুষ ডুব দিয়েছেন সঙ্গমে।
প্রথম দিন থেকেই মেলার নানা দিকের সঙ্গেই উঠে আসছে আরও একটি বিষয়। আলোচনা, এই প্রায় দেড়মাস ব্যাপী মেলা থেকে কত আয় করবে যোগী সরকার। কারণ, মেলার জন্য প্রশাসনের খরচ হয়েছে বিপুল অঙ্কের। কিন্তু আয়ের যে হিসেব উঠে আসছে, তা অবাক হওয়ার মতো।
হিসেব, যদি কুম্ভে প্রায় ৪০কোটি ভক্ত, পূণ্যার্থী সমাগম হয়, ধরে নেওয়া হচ্ছে, তাঁরা প্রত্যেকে গড়ে বিভিন্ন খাতে মোট ৫হাজার খরচ যদি করবেন, তাহলেই আয় উঠে আসবে ২,০০০,০০০,০০০,০০০টাকা। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, যদি তাঁরা প্রত্যেকে ১০হাজার করে খরচ করেন, তাহলে সে রাজ্যের সরকারের আয় বাড়বে দ্বিগুন, চার লক্ষ কোটি টাকা।
ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০১৯ সালের অর্ধ কুম্ভ মেলায় রাজ্যের অর্থনীতিতে ১.২ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। সেবার প্রায় ২৪ কোটি পূণ্যার্থীর সমাগম হয়েছিল সেখানে।২০১৯ সালের কথা মনে করিয়ে, যোগীর আশা, এবার প্রায় দু’ লক্ষ কোটি টাকার আয় হতে পারে রাজ্যের, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
কী থেকে হয় মূলত আয়, অর্থাৎ ভক্ত, পূণ্যার্থীরা কোন খাতে খরচ করেন? মূলত প্যাকেটজাত খাবার, জল, বিস্কুট, জুস, তেল, প্রদীপ, গঙ্গাজল, মূর্তি, ধূপকাঠি এবং ধর্মীয় বই, নৈবেদ্য কেনার জন্য খরচ করেন একটা বড় অঙ্কের। স্থানীয় এবং আন্তঃরাজ্য পরিষেবা, মালবাহী এবং ট্যাক্সি সহ পরিবহন এবং লজিস্টিকগুলি ১০হাজার কোটি আয় করবে বলে আশা করছে। অস্থায়ী মেডিকেল ক্যাম্প, আয়ুর্বেদিক পণ্য এবং ওষুধ বিক্রেতারা তিন হাজার কোটি আয় করতে পারেন কমবেশি। ই-টিকিট, ডিজিটাল পেমেন্ট, ওয়াই-ফাই পরিষেবা এবং মোবাইল চার্জিং স্টেশনগুলিও হাজার কোটির ব্যবসা করবে বলে মনে করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?