রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ জানুয়ারী ২০২৫ ০১ : ৪৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজে মহা কুম্ভ মেলায় এলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। অবশ্য তিনি বর্তমানে কমলা নামে পরিচিত। জানা গিয়েছে, লরেন বর্তমানে স্বামী কৈলাসানন্দ গিরি নিরঞ্জনী আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বরের একজন অনুগত শিষ্য। শনিবার রাতে তিনি ৪০ সদস্যের একটি দলের সঙ্গে শিবিরে পৌঁছন। সূত্রের খবর, কুম্ভমেলায় থাকাকালীন গঙ্গায় স্নান করার পরিকল্পনাও করেছেন তিনি। রবিবার, ‘কমলা’কে নিরঞ্জনী আখড়ার শিবিরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পীচ-হলুদ রঙের সালোয়ার স্যুট পরা এবং গলায় রুদ্রাক্ষ মালা পরা লরেনকে ঐতিহ্যবাহী কুলহড়ে গরম মশলা চা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। শিবিরে ঢোকার সময় শঙ্খধ্বনি দিয়ে রাজকীয় ভাবে তাঁকে স্বাগত জানান অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে, স্বামী কৈলাসানন্দ গিরিই লরেনকে ‘কমলা’ নাম প্রদান করেছিলেন।
গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর এই নামটি পেয়েছিলেন তিনি। সূত্রের খবর, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়ার শিবিরে থাকেন লরেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। প্রয়াগরাজে আসার আগে লরেন শনিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজও। মাথায় ওড়না দিয়ে সালোয়ার স্যুট পরে মন্দিরে গেলেও লরেন মন্দিরের মূল গর্ভগৃহে যাননি। বাইরে থেকেই প্রার্থনা করেন তিনি। স্বামী কৈলাসানন্দ জানান, মন্দিরের নিয়ম অনুযায়ী হিন্দুধর্ম ছাড়া অন্য কোনও ধর্মের ব্যক্তির গর্ভগৃহের শিবলিঙ্গ স্পর্শ করার অনুমতি নেই। সে কারণেই বাইরে থেকে দর্শন করে নেন লরেন। লরেন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘তিনি অত্যন্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক। তিনি আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে চান। তিনি আমাকে একজন বাবা এবং একজন গুরু হিসেবে সম্মান করেন।‘
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?