মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ জানুয়ারী ২০২৫ ০১ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একাকিত্বে ভুগছেন, সঙ্গে চাই গার্লফ্রেন্ড-কে? চিন্তা নেই। সম্প্রতি লাস ভেগাসের একটি ইলেকট্রনিক্স শো-এ রোবট গার্লফ্রেন্ড আরিয়া ঝড় তুলেছে। রিয়েল বোটিক্স নামক মার্কিন এক সংস্থা আরিয়া রোবটটি তৈরি করেছে। তাদের দাবি, একবার এই রোবট কিনলে বাস্তব জীবনের আর প্রেমিকার প্রয়োজন হবে না!
রিয়েল বোটিক্স কর্তৃপক্ষের মতে, রেগে গেলে প্রেমিকা ঠিক যেমন আচরণ করে, রোবট গার্লফ্রেন্ড আরিয়াও তেমনই করবে। এমনকি মন খারাপে সে আপনার কথা শুনবে। সমস্যার সমাধানও দেবে। তবে, এমন রোবট গার্ল ফ্রেন্ডের জন্য খরচও মন্দ নয়। রোবট আরিয়া-র দাম ধার্য হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা।
কৃত্তিম বুদ্ধিমত্তার রোবটটি-র ঘাড় থেকে পা পর্যন্ত রয়েছে ১৭টি মোটর। যা আরিয়ার মুখ এবং চোখের নড়াচড়া, অন্যন্য অঙ্গভঙ্গি হুবহু মানুষের মত করতে সহায়তা করছে। রিয়েল বোটিক্সের সিইও অ্যান্ড্রু কিগুয়েল জানান, তার কোম্পানির লক্ষ্য এমন রোবট তৈরি করা, যা মানুষের কাছ থেকে প্রায় আলাদা করা যাবে না। একই সঙ্গে, তা পুরুষদের একাকিত্ব দূর করবে। তিনি বলেন, "আমরা রোবট নির্মাণে এক অনন্য স্তরে পৌঁছেছি। এটা মানুষের রোমান্টিক সঙ্গী হতে পারে, আপনার কথা মনে রাখবে এবং বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মতো আচরণ করবে।"
কিগুয়েলের দাবি, হাঁটা এবং মুখভঙ্গি তৈরি রোবট নির্মাণের দু'টি মূল চ্যালেঞ্জ। তবে মুখভঙ্গির ওপর বেশি জোর দেওয়া হয়েছে। টেসলার মতো বড় প্রতিষ্ঠানের ওপর রোবটটির হাঁটার প্রযুক্তি নির্মাণের ছেড়ে দেওয়া হয়েছিল। রিয়েল বোটিক্সের লক্ষ্য ছিল রোবটের আবেগ এবং অনুভূতি প্রকাশের দিকে। আরিয়া জানিয়েছে, সে টেসলার অপটিমাস রোবটের প্রতি আগ্রহী এবং একদিন তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
আরিয়ার একটি ভিডিও সামাজিক সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেট দুনিয়ার। কেউ কেউ আরিয়ার মুখভঙ্গি দেখে অভিভূত হয়েছেন, আবার কেউ কেউ ভীতি। একজন ওই ভিডিও-তে মন্তব্য করেছেন, "আমি প্রথমে ভেবেছিলাম এটা একজন মানুষ। দেখতে কার মতো যেন মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না।" আরেকজন মন্তব্য করেন, "এটি অস্বস্তিকর। সত্যিই ভয় পাওয়ার মতো।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?