বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৩ জানুয়ারী ২০২৫ ২২ : ০৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগামী দেড় মাস বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? এমন খবর সামনে আসায় রীতিমত চিন্তায় পড়ে গিয়েছিলেন নিত্যযাত্রীরা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইন ওয়ান এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন টু চালু হওয়ার পর অফিসযাত্রীদের একটা বিরাট অংশের বড় ভরসা ইস্ট ওয়েস্ট মেট্রো। এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোর এক আধিকারিক শোনালেন স্বস্তির বার্তা। দেড় মাস মেট্রো বন্ধের খবরে ওই আধিকারিক জানালেন, ‘এমন কোনও সিদ্ধান্ত কলকাতা মেট্রোর পক্ষ থেকে নেওয়া হয়নি। এমন একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনও নিইনি।
ইস্ট-ওয়েস্ট লাইনে আগামী ৪৫ দিন কিছু কাজ রযেছে। আমরা চেষ্টা করছি যাতে যাত্রী পরিষেবা সচল রেখে সেই কাজ করা যায়। যদি খুব সমস্যা দেখা দেয় তাহলে হয়তো কিছুদিন বন্ধ রাখা হতেও পারে। কিন্তু যাত্রী পরিষেবা সচল রাখাটা আমাদের কাছে সবার আগে’। উল্লেখ্য, রবিবার এবং সোমবার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় আগামী দেড় মাস কাজ চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু-তে। ফলে, এই দীর্ঘ সময় এই দুই শাখায় বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা।
এই খবর ছড়াতেই চিন্তায় পড়ে যান নিত্যযাত্রীদের অনেকেই। আজকাল ডট ইনের তরফে কলকাতা মেট্রোর সঙ্গে যোগাযোগ করতেই জানা যায় এমন কোনও সিদ্ধান্ত নেয়নি মেট্রোরেল। কলকাতা মেট্রোর ওই আধিকারিক জানান, গত রবিবার অর্থাৎ ১২ জানুয়ারি সিগনালিংয়ের কাজের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আগামী রবিবারও এই কাজের জন্যই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে। তবে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে পরিষেবা স্বাভাবিক থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?