রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের পাল্টা পদক্ষেপ, বাংলাদেশের রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব

RD | ১৩ জানুয়ারী ২০২৫ ২২ : ০৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের সম্পর্কে জটিলতা বাড়ছে। রবিবারই ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক৷ এর ২৪ ঘণ্টার মধ্যেই এবার পাল্টা পদক্ষেপ করল দিল্লি৷ সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক৷সেই তলবে সাড়া দেন নুরুল ইসলাম। ইতিমধ্যেই সাউথ ব্লক থেকে বেরিয়ে গিয়েছেন বাংলাদেশি এই কূটনীতিক৷ ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা ও ভারতের অবস্থান স্পষ্ট করতেই বাংলাদেশের উপরাষ্ট্রদূতকে এই তলব করা হয়েছিল বলে  মনে করা হচ্ছে৷

ভারত ও বাংলাদেশ সীমান্ত রয়েছে ৪,১৫৬ কিলোমিটার। এর মধ্যে বহু জায়গাতেই এখনও কাঁটাতারের বেড়ে দেওয়া হয়নি। উন্মুক্ত সীমান্ত। ফলে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উন্মুক্ত সীমান্তে কাঁচাতারের বেড়া তৈরিতে সচেষ্ট ভারত। কিন্তু, এই কাজ করতে গিয়ে এখনও বাংলা ও অসম সীমান্তের পাঁচটি নির্দিষ্ট স্থানে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশের অভিযোগ, ভারত উভয় দেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি লংঘন করছে। এ নিয়েই অবস্থান জানাতে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের তরফে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দীনের সঙ্গে বারতীয়  রাষ্ট্রদূতের প্রায় ৪৫ মিনিট কথা হয়েছিল।

ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা জানিয়েছিলেন যে, ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে নিরাপত্তার জন্য সীমান্ত বেড়া নির্মাণের বিষয়ে সমঝোতা রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী - বিএসএফ এবং বিজিবি (বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ) - এই বিষয়ে যোগাযোগ করেছে। আশা করা হচ্ছে যে এই সমঝোতা বাস্তবায়িত হবে এবং সীমান্তে অপরাধ দমনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে। 

এরপরই ভারতও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পদক্ষেপ করল। যা বর্তমান প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। 

উল্লেখ্য, শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই ভারত-বাংলাদেসের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারতে চলে আসা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে ঢাকা। তবে, দিল্লি ঢাকার সেই দাবি নিয়ে মুখ খোলেনি। চাপ বাড়াতে হাসিনার বিরুদ্ধে দু'টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সে দেশের অপরাধ ট্রাইবুন্যাল। বাতিল করা হয়েছে হাসিনা-সহ তাঁর আমলের ৯৬ জনের ভিসা। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া