রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের আসরে পাত্রের মাতলামি, উল্টে দিলেন বরণডালাও, কনের মায়ের কড়া পদক্ষেপ

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৩৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন পাত্র। মত্ত হয়ে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন পাত্রের বন্ধুরাও। বিয়ের আসরে সকলের সঙ্গে যথেচ্ছ দুর্ব্যবহার করেন তাঁরা। এমনকী বরণডালাও উল্টে ফেলেন পাত্র। এই দৃশ্য দেখে কড়া পদক্ষেপ করলেন কনের মা। এমন পাত্রের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল করলেন তিনি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সম্প্রতি একটি বিয়েবাড়িতে কনের মায়ের কড়া পদক্ষেপের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বিয়ের আসরে মত্ত অবস্থায় পৌঁছেছিলেন পাত্র। বন্ধুদের সঙ্গেই মাতলামি করছিলেন তিনি। কনের আত্মীয়স্বজন, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অভব্য আচরণও করেন। তখনই তাঁকে আশীর্বাদ করতে পৌঁছন কনের মা। সকলের সামনে বরণডালাও উল্টে ফেলেন পাত্র। 

এরপরই মেয়ের সঙ্গে পাত্রের বিয়ে বাতিল করার ঘোষণা করেন তিনি। হাত জোড় করে পাত্রপক্ষের উদ্দেশে পাত্রীর মা বলেন, 'আমরা আপনাদের বিশ্বাস করেছিলাম। আপনারা তার মর্যাদ দেননি। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, এমন পাত্রের হাতে তুলে দেব না। এই বিয়ে হবে না।' জানা গিয়েছে, পাত্রের পরিবারের তরফে কনের আত্মীয়দের কাছে ক্ষমাও চাওয়া হয়। তারপরও কনের মায়ের সিদ্ধান্তের বদল হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া