রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় আজব আর্জি করে বসলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া। ইন্দোরে এক অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় রাজোরিয়া বলেন, যেসব তরুণ ব্রাহ্মণ দম্পতি চারটি সন্তান ধারণ করবেন তাঁদের ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি সে রাজ্যে ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের সম্মান, সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। স্বাভাবিকভাবেই পণ্ডিত বিষ্ণু রাজোরিয়ার এমন ঘোষণায় বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেস সরব হতেই পরশুরামের মন্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়াতে মরিয়া বিজেপি।
কী বলেছেন পণ্ডিতজি?
রবিবার মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া বলেন, "আমাদের দেশে ধর্মদ্রোহীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা পরিবারের উপর মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছি। তরুণদের কাছ থেকে আমার অনেক আশা রয়েছে। আমরা বয়স্কদের কাছ থেকে খুব বেশি আশা করতে পারি না। মনোযোগ সহকারে শুনুন, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণ দম্পতিরা এখন এক সন্তানের জন্ম দিয়েই থেমে যান। এটা খুবই সমস্যার। আমি আপনাদের অন্তত চারটি সন্তান নেওয়ার জন্য অনুরোধ করছি।"
এরপরই ইন্দোরের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন যে, পরশুরাম বোর্ড চার সন্তানধারী দম্পতিদের ১ লক্ষ টাকা করে পুরস্কার দেবে। তাঁর আশ্বাস ছিল যে, "আমি বোর্ডের সভাপতি থাকি বা না থাকি, পুরস্কার দেওয়া হবেই।"
তরুণ দম্পতিদের অধিকাংশই তাঁকে বলেছেন যে, শিক্ষা ব্যয়বহুল হওয়ার কারণেই তাঁরা এক সন্তানে মনোনিবেশ করে থাকেন। এক্ষেত্রে পণ্ডিত রাজোরিয়ার পরামর্শ, "কোনভাবে এই সমস্যা মোকাবেলা করুন, কিন্তু সন্তান জন্ম দিতে দেরি করলে হবে না। অন্যথায়, ধর্মদ্রোহীরা এই দেশ দখল করবে।"
এই ঘোষণা নিয়ে পরে সংবাদ মাধ্যমকে রাজোরিয়া বলেছেন, "পুরস্কারের ঘোষণাটি আমার ব্যক্তিগত উদ্যোগ, এতে সরকারের কোনও ভূমিকা নেই। দেশ ও সমাজ বাঁচতে এই ঘোষণা তাই একটি সম্প্রদায়ের কর্মসূচিতে বলেছি। শিশুদের শিক্ষা এবং প্রশিক্ষণের বিষয়টি ব্রাহ্মণ সমাজ পূরণ করতে পারে বলে আমার বিশ্বাস।"
কংগ্রেসের বক্তব্য-
স্বাভাবিকভাবেই পণ্ডিত রাজোরিয়ার বক্তব্যে বিতর্ক বেঁধেছে। কংগ্রেসের মুকেশ নায়ক বলেন, "রাজোরিয়াজি মন্তব্য পুনর্বিবেচনা করা উচিত। তিনি একজন শিক্ষিত মানুষ, আমার বন্ধু। আমি তাঁকে বলতে চাই যে জনসংখ্যা বৃদ্ধি আজ বিশ্বের বড় সমস্যাগুলির মধ্যে একটি। যত কম শিশু হবে, তাদের শিক্ষা নিশ্চিত করা তত সহজ হবে। একটি ভৌতিক ধারণা তৈরি করা হচ্ছে যে, মুসলমানরা হিন্দুদের চেয়ে সংখ্যায় বেশি হবে এবং তারা হিন্দুদের শেষ করে দেবে। এসব কাল্পনিক ধারণা। আমাদের দেশ তখনই শক্তিশালী হবে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকব।"
বিজেপির প্রতিক্রিয়া
পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া মন্তব্য থেকে বিজেপি দূরত্ব বাড়াচ্ছে। দলের এক রাজ্য নেতার কথায়, "বিজেপি সরকার নিয়ম এবং সংবিধান অনুসারে কাজ করে। তিনি যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে। সরকার বিশ্বাস করে যে এই বিষয়তে যেকোনও দম্পতির সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?