রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | চরম বিপদ! অরুণাচলে পাহাড়ের বরফ উপভোগ করার সময় ভয়ঙ্কর বিপদে পর্যটকরা

দেবস্মিতা | ১৩ জানুয়ারী ২০২৫ ২১ : ২৩Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: বরফে জমে আটকে গেলেন পর্যটক। ঘুরতে গিয়ে দিশাহীন অবস্থা অরুণাচল প্রদেশে। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

 

 

ঘটনাটি তাওয়াং এবং পশ্চিম কামেং সীমান্তে ঘটেছে। অরুণাচল প্রদেশের মনোরম সেলা পাসে একদল পর্যটক ঘুরতে গিয়েছিলেন। সেখানে বরফে জমা হ্রদে আটকে যান চারজন। তাঁদের মধ্যে ছিলেন দু'জন মহিলা। আচমকা আটকে পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন তাঁরা। পথচারীরা বাঁশের লাঠি পুঁতে সেই বরফ গলা জল থেকে টেনে তোলেন তাঁদের। 

 

 

এই ঘটনার ভিডিও করে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ার। ঘটনার পরই কেন্দ্রীয় মন্ত্রী এবং অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন রিজিজু টুইট করে পর্যটকদের এই বরফ আচ্ছাদিত এলাকায় যেতে নিষেধ করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে এই কথা শেয়ার করে তিনি জানিয়েছেন, অরুণাচল প্রদেশের সেলা পাসে পর্যটকরা  হাঁটার সময় বুঝে শুনে পদক্ষেপ করুন। তুষার ঢাকা রাস্তায় সাবধানে গাড়ি চালান। আর অবশ্যই তাপমাত্রার বিষয়ে সতর্ক হোন। প্রয়োজন অনুযায়ী গরম জামাকাপড় নিন সঙ্গে। 

 

 

একজন প্রত্যক্ষদর্শী ইনস্টাগ্রামে ঘটনার বিবরণ শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিওটিও পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, হঠাৎই তিনি দেখতে পান কয়েকজন পড়ে গিয়েছেন। এরপর তিনি তাঁদের সাহায্য করতে ছুটে যান। তিনি সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে জানিয়েছেন, এই জিনিসগুলো কতটা বিপজ্জনক হতে পারে সেই নিয়ে সাধারণের কোনও ধারণাই নেই। এসব জায়গায় চলাফেরা করার আগে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। 

 

 

সম্প্রতি, কাশ্মীরে একটি তীব্র শৈত্যপ্রবাহ চলছিল। এর ফলে শ্রীনগরের বিখ্যাত ডাল হ্রদে বরফ জমে গিয়েছিল। ভারতীয় আবহাওয়া অফিস বা আইএমডি-এর মতে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে শিকারা যাত্রার ক্ষেত্রেও জারি করা হয়েছিল সতর্কতা। বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বিশেষ কিছু ক্ষেত্রে। বলা হয়েছিল, বরফের স্তর যদি পুরু হয় তাহলে হাঁটার ক্ষেত্রে সুবিধে রয়েছে। তবে সেই পুরুত্ব কেবলমাত্র ৪ ইঞ্চি। এর চাইতে বেশি হলে অর্থাৎ আট থেকে বারো ইঞ্চি হলে তা হাঁটার জন্য নিরাপদ নয়। তবে একা নয়, সঙ্গে কাউকে নিয়ে বরফে হাঁটা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া