রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ জানুয়ারী ২০২৫ ২১ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীর উপত্যকা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে বর্তমান পরিস্থিতি কেমন? তা নিয়েই সোমবার মুখ খুললেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তাঁর দাবি, গত বছর (২০২৪ সাল) জম্মু-কাশ্মীরে নিহত জঙ্গিদের মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানি বংশোদ্ভূত। ভূস্বর্গে লুকিয়ে থাকা জঙ্গিদের ৮০ শতাংশ পাকিস্তানি।
পাকিস্তান ও চিন সীমান্তে বহু সেনা অভিযানের অভিজ্ঞতা রয়েছে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। তিনি বলেছেন, "জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বর্তামানে নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণ রেখায়, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল রয়েছে। তবে, সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী কাজে মদত দেওয়ার কাজ চলছেই।" জেনারেল দ্বিবেদীর কথায়, আন্তর্জাতিক সীমান্ত (আইবি) সেক্টর থেকেও অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যহত রয়েছে। এছাড়া, যুদ্ধে জিনিসপত্র এবং মাদক পাচারের জন্য ড্রোন ব্যবহারে চেষ্টাও জারি রয়েছে।
সেনাপ্রধান জাবনিয়েছেন যে, সাম্প্রতিককালে উত্তর কাশ্মীর এবং ডোডা-কিশতোয়ার অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিক জঙ্গি কার্যকলাপের প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে।
উপত্যকার পরিস্থিতি বোঝাতে গিয়ে সেনা প্রধান দ্বিবেদী অমরনাথ যাত্রার কথা তুলে ধরেছেন। বলেছেন, "এবার অমরনাথ যাত্রা করেছেন প্রায় পাঁচ লক্ষেরও বেশি তীর্থযাত্রী। লোকসভা এবং বিধানসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে হয়েছে। একটি খুবই ইতিবাচক। জম্মু-কাশ্মীর মানেই সন্ত্রাসবাদ- এই ধরনা ক্রমশ মুছে যাচ্ছে, বদলে উপত্যকায় পর্যটন মাথাচাড়া দিচ্ছে।"
ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলের অবস্থার কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, "প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল হলেও তা স্পর্শকাতর অবস্থায় রয়েছে। পূর্ব লাদাখের দেপসাং এবং ডেমচোকের ঐতিহ্যবাহী এলাকায় সেনা টহল এবং পশুপালন শুরু হয়েছে।"
সেনাপ্রধান দ্বিবেদীর মতে, সেনাবাহিনী সীমান্ত সুরক্ষায় কাঠামো বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের উপর মনোযোগ দিচ্ছে। তাঁর দাবি, ভারত যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?