রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | গ্রিনল্যান্ডের প্রেমে পাগল ডোনাল্ড ট্রাম্প, এই দ্বীপ কিনতে কত খরচ হতে পারে আমেরিকার

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ২০ : ১৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ‘স্বশাসিত’ দ্বীপের উপর ইউরোপীয় দেশ ডেনমার্কের অধিকার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। উত্তর মেরুর অন্তর্গত ওই দ্বীপের দাম চোকাতে কত ডলার খরচ হবে আমেরিকার?

২০১৯ সালে প্রথম বার প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পকে গ্রিনল্যান্ড কেনার কথা বলতে শোনা গিয়েছিল। এর আগে ১৯১৭ সালে ডেনমার্কের থেকে ভার্জিন দ্বীপপুঞ্জ কিনেছিল ওয়াশিংটন। ১৮০৩ সালে একই ভাবে ফ্রান্সের থেকে লুসিয়ানা ক্রয় করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পই প্রথম নয়, ১৯৪৬ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একবার গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন। সেইসময় তিনি এর দাম রেখেছিলেন মার্কিন ডলারের হিসাবে ১০০ মিলিয়ন সোনার দাম। বর্তমানে যার আনুমানিক মূল্য ১.৩ বিলিয়ন ডলারের সমান। ১৮৬৭ সালে রাশিয়ার থেকে আলাস্কা কিনে নেয় আমেরিকা। এর জন্য সেই সময়ে ওয়াশিংটনের খরচ হয়েছিল ৭২ লক্ষ ডলার। বর্তমানে তার মূল্য দাঁড়িয়েছে ১৫ কোটি ৩৫ লক্ষ ডলার। গ্রিনল্যান্ড আয়তনে আলাস্কার চেয়ে অনেকটা অনেকটাই বড়। তাই এই দ্বীপকে কিনতে অনেকটাই বেশি খরচ করতে হতে পারে আমেরিকাকে। নিউ ইয়র্ক ফেডেরাল রিজার্ভের প্রাক্তন অর্থনীতিবিদ ডেভিড বার্কারের মতে, গ্রিনল্যান্ড কিনতে সাড়ে ১২ বিলিয়ন ডলার থেকে ৭৭ বিলিয়ন ডলারের মতো খরচ হতে পারে। এর আগে আন্দাজ করা হয়েছিল গ্রিনল্যান্ডের দাম ২৩০ মিলিয়ন থেকে শুরু করে ১.১ ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অনেকে আবার মনে করছেন এর দাম ১.৫ ট্রিলিয়নের দিকেও যেতে পারে। 

বিশেষজ্ঞরা মনে করছেন গ্রিনল্যান্ডে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেগুলির দিকে নজর পড়ছে মার্কিন প্রেসিডেন্টের। তাই তিনি এমন একটি পরিকল্পনা করেছেন। এখানকার মাটিতে যে কপার, ধাতু, কোবাল্ট রয়েছে তা আগামীদিনে আমেরিকার সম্পত্তি হতে পারে বলেই ট্রাম্প এমন একটি ইচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি গ্রিনল্যান্ডকে আমেরিকা নিজেদের সীমানার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে তারা ভৌগলিকভাবে রাশিয়া এবং চিনের থেকে অনেকটা এগিয়ে যাবে। ফলে বিশ্বের এই দুই শক্তিধর দেশের উপর নজর রাখা অনেকটাই সহজ হয়ে যাবে আমেরিকার। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে বসতে পারেন ট্রাম্প। তারপরেও তাঁর গ্রিনল্যান্ড কেনার ইচ্ছে থাকে কি না সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া