মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দাবানলে সর্বস্ব পুড়ে ছাই, শুধুমাত্র ফিরে পেলেন পোষ্য সারমেয়কে, কোলে তুলে কেঁদে ভাসালেন যুবক

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: যেদিকে নজর পড়ছে, সেখানেই দাউদাউ করে জ্বলছে আগুন। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে বাড়িঘর। তা ঘিরে চিন্তিত নন যুবক। দাবানলের আগুন যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, তখনও তিনি খুঁজছেন পোষ্য সারমেয়কে। শেষমেশ পোষ্যকে ফিরে পেতেই কেঁদে ভাসালেন তিনি। আবেগঘন এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পলিসেডসে। ৭ জানুয়ারি, ক্যাসে কলভিন নামের এক যুবক তখন কর্মক্ষেত্রে। আচমকা প্রশাসনের তরফে কয়েক ঘণ্টার মধ্যে বাড়ি ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কর্মক্ষেত্র থেকে গাড়ি চালিয়ে বাড়ির পথে দ্রুত রওনাও দিয়েছিলেন কলভিন। কিন্তু বাড়ির আসার পথে যানজটে আটকে পড়েন। ঠিক শেষ মুহূর্তে বাড়ির কাছে পৌঁছে পোষ্য সারমেয় ওরিওকে ডাকতে শুরু করেন। কিন্তু ডাকাডাকির পরেও ওরিওর দেখা পাওয়া যায়নি। 

৭ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ওরিওর খোঁজ চালান কলভিন। রবিবার দেখা যায়, প্রতিবেশীর বাড়ির এককোণায় চুপচাপ বসেছিল ওরিও। কলভিনের ডাক শুনেই সে ছুটে আসে। ওরিওকে কোলে তুলে আনন্দে কেঁদে ফেলেন কলভিন। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কলভিনের বাড়ি। সর্বস্ব হারিয়ে, শুধুমাত্র পোষ্যকে ফিরে পেয়েই খুশি যুবক। 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দাবানলে লস অ্যাঞ্জেলেসে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ হাজার একর এলাকা পুড়ে গিয়েছে দাবানলের আগুনে। ১২ হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।  নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় দেড় লক্ষ বাসিন্দাকে। লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি ডলার ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া