রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'অ্যাম্বাসাডর বাবা' হোক বা 'রুদ্রাক্ষ বাবা', কুম্ভের আনাচেকানাচে দেখা মেলে তাঁদের, জেনে সেই সব সাধুর কাহিনী

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভের মেলা। ১২ বছর পর পর মহাকুম্ভের আয়োজন করা হয়। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর মেলায় প্রায় ৪৫ কোটি ভক্তের সমাগম প্রত্যাশা করছে উত্তরপ্রদেশ সরকার। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে পুণ্যস্নান সারবেন অগুণতি পুণ্যার্থী। 

কুম্ভমেলা শুরু হতেই নানা সাধুসন্তদের আগমন ঘটে। কেউ 'অ্যাম্বাসাডর বাবা' তো কেউ 'চায়ে ওয়ালা বাবা' নামে পরিচিত। এছাড়াও রয়েছেন 'এনভায়রনমেন্ট বাবা', 'রুদ্রাক্ষ বাবা'। কেন এই সাধুরা এত জনপ্রিয়। তাঁদের এ হেন নামের নেপথ্যে কোন ইতিহাস রয়েছে আসুন তা জেনে নেওয়া যাক।

অ্যাম্বাসাডর বাবা

মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা 'অ্যাম্বাসাডর বাবা' রবিবার মহাকুম্ভে পৌঁছেছেন। ৫০ বছর বয়সী এই সাধু এখনও চারটি কুম্ভমেলায় যোগ দিয়েছেন।  সর্বদা তাঁর সঙ্গী ১৯৭২ সালের অ্যাম্বাসাডর গাড়ি। সেই গাড়িতেই সবসময় ভ্রমণ করেন। গত ৩০ থেকে ৩৫ বছর ধরে এই ভিনটেজ গাড়িটি তাঁর সঙ্গী।

এনভায়রনমেন্ট বাবা

'এনভায়রনমেন্ট বাবা' নামে পরিচিত মহামণ্ডলেশ্বর অদ্ভুত বাবা। প্রয়াগরাজের ইতিমধ্যেই মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন তিনি। সনাতন ধর্মের প্রচারে তিনি বৃক্ষরোপন করে থাকেন। একটি মৃত্যুর পর শেষকৃত্যের জন্য অপরটি পরিবেশে অক্সিজেন সরবারহের জন্য। ২০১০ সাল থেকে তিনি এই কাজ করে আসছেন।

রুদ্রাক্ষ বাবা

বাবা দিগম্বর অজয় গিরি পরিচিত 'রুদ্রাক্ষ বাবা' নামে। তিনি প্রায় ১১ হাজার রুদ্রাক্ষের বীজ তৈরি মালাগুলি গায়ে চাপিয়ে রাখেন। শিবপুরাণ মেনে তিনি ওই রুদ্রাক্ষগুলি পরেন বলে জানিয়েছেন 'রুদ্রাক্ষ বাবা'। 

রাবড়ি বাবা

শ্রী পঞ্চায়তি আখাড়া মহানির্বানির শ্রী মহন্ত দেবগিরি 'রাবড়ি বাবা' নামে পরিচিত। ঢাউস কড়াইয়ে দুধ ফুটিয়ে রাবড়ি তৈরি করে কুম্ভমেলায় আগত পুণ্যার্থীদের বিনামূল্যে বিতরণ করেন তিনি। সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত এই কাজ করে থাকেন তিনি। ২০১৯ সাল থেকে ভক্তদের সেবার কাজ করে আসছেন তিনি। 

চা-ওয়ালা বাবা

উত্তরপ্রদেশের এক চা বিক্রেতা থেকে বর্তমানে সন্ন্যাস জীবন ধারণ করেছেন দীনেশ স্বরূপ ব্রহ্মচারী নামে এক ব্যক্তি। তবে লোকসমাজে তিনি পরিচিত ‘চা-ওয়ালা বাবা’ নামে। সন্ন্যাস জীবন ধারণ করলেও চা ওয়ালা বাবা তাঁরা আরও এক সমাজসেবা মূলক কাজের জন্য পরিচিত। গত ৪০ বছর ধরে টানা সিভিল সার্ভিস প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি। তাঁর সিভিল সার্ভিস প্রশিক্ষণেও রয়েছে বড়সড় চমক। শিক্ষকতাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন চা-ওয়ালা বাবা। সন্ন্যাস নেওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন মৌনব্রত পালন করার। সেই প্রতিজ্ঞাকে অক্ষুণ্ন রেখেই সিভিল সার্ভিসের কোচিং করিয়ে আসছেন তিনি। রোজ ১০ কাপ চা পান করা ছাড়া সারাদিন আরও কোনও দানা মুখে দেন না তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া