রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গভীর খাদে গড়িয়ে পড়ল বাস, উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের, আহত বহু

Pallabi Ghosh | ১৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল গভীর খাদে। উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছ'জন। খাদে গড়িয়ে পড়ে আহত হয়েছেন আরও ২২ জন যাত্রী। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পৌড়ী গঢ়বাল জেলায়। পুলিশ জানিয়েছে, বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেন। পৌড়ী থেকে ডাহালচোরি যাচ্ছিল একটি বাস। ডাহালচোরি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রিবাহী বাসটি। আচমকা নিয়ন্ত্রণ হারান বাসের চালক। তখনই সেটি পাহাড়ি রাস্তার ধারে ১০০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। 

খাদে বাসটিকে গড়িয়ে পড়তে দেখেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর পাঠান পুলিশে। পুলিশ পৌঁছনোর আগেই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। ২২ জন আহত যাত্রীই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে আটজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া