বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ২৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন দমকলকর্মীরা। মাত্র ১৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ক্যালিফোর্নিয়া প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে পালিসেডস অঞ্চলে হাওয়া গতিবেগ বেশি থাকায় ফায়ার টর্নেডো দেখা দিয়েছে। এর ফলে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
দাবানলের আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গিয়েছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী রোরি ক্যালাম সাইকস। ১৯৯৮ সালে জনপ্রিয় টিভি সিরিজ় কিডি কেপার্স-এর অন্যতম শিশুশিল্পী ছিলেন রোরি। তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে জানিয়েছেন মা শেলি সাইকস। এত ভয়াবহ দাবানল আগে দেখেনি ক্যালিফোর্নিয়া। এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার একর এলাকা পুড়ে গিয়েছে দাবানলের আগুনে। ১২ হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় দেড় লক্ষ বাসিন্দাকে। লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি ডলার ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে চাপে পড়তে পারে বিমা সংস্থাগুলি। আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে না পারায় কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ''অকর্মণ্যরা জানেই না কীভাবে আগুন নেভাতে হয়।''
হাওয়ার গতিবেগ বেশি থাকা সান ফের্নান্দো ভ্যালির কাছে ফায়ার টর্নেডো দেখা গিয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে আগুন, ছাই এবং ধোঁয়া মিশে ফায়ার টর্নেডো বা ফায়ার্নাডো তৈরি হয়। দাবানলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। শহরে লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কেউ কেউ আবার দমকলকর্মী সেজে লুট করতে শুরু করেছেন। এখনও পর্যন্ত চুরির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
দু'টি কারণ সামনে আসছে যার ফলে এই বিধ্বংসী দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে। এক, কেউ জঙ্গলে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ঘটিয়েছেন। দুই, বিদ্যুৎ সরবরাহের তার থেকে অগ্নিকাণ্ড। ক্যালিফর্নিয়ার পাবলিক ইউটিলিটি কমিশন দ্বিতীয় সম্ভাবনাটি উড়িয়ে দিয়েছে। প্রথম সম্ভাবনাটির উপর জোর দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ২০২১ সালে একটি পার্টি থেকে জঙ্গলে আগুন ধরে যায়। আগুনে পুড়ে খাক হয়ে যায় ৩৬ বর্গমাইল অর্থাৎ ৯০ বর্গকিলোমিটার এলাকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?