রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ১৪ : ১২Abhijit Das
নিতাই দে: রাজ্যে ত্রিপুরা পুলিশ-সহ অসম রাইফেলস, বিএসএফ ও আরপিএফ-এর মাদকবিরোধী অভিযান প্রত্যেকদিন জারি রয়েছে। কিন্তু কিছুতেই মাদক পাচারকারীদের নাগালে আনা যাচ্ছে না। রাজ্যের বিভিন্ন জায়গাতে পুলিশের অভিযানে ধরা পড়ছে বিভিন্ন মাদকজাতীয় সামগ্রী। রবিবার আগরতলায় উদ্ধার হল হল নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাজধানী আগরতলার প্রতাপগড় এলাকার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় একটি অন্য রাজের নম্বরপ্লেট ওয়ালা একটি ১২ চাকার মালবাহী লরিকে দাঁড় করানো হয়। পুলিশ সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশের কাছে খবর ছিল, এই গাড়িটিতেই বেআইনি ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে। সেই মোতাবেক পুলিশ গাড়িটিকে আটক করে অভিযান চালিয়ে গাড়িটির গোপন কক্ষ থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট এক লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িটির চালক এবং সহকারী দু'জনকেই আটক করা হয়েছে। তাঁদের নাম জামাল হোসেন এবং মিন্টু বর্মন।
ইয়াবা ট্যাবলেট উদ্ধার নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ড: কিরণ কুমার কে বলেন, ''নাগাল্যান্ডের গাড়িটিতে তল্লাশি চালিয়ে এক লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। গাড়িটি মেঘালয় থেকে সুনামুরার উদ্দেশ্যে সিমেন্ট বোঝাই করে নিয়ে আসা হয়েছিল। গাড়িটির চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। দু'জনের বাড়িই ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা এলাকায়। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?