রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১২ জানুয়ারী ২০২৫ ০৪ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অর্ধেকেরও বেশি লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই হয়ে গিয়েছে যতদূর চোখ যায় শুধুই কালো ছাই। এখনও পর্যন্ত মৃত্য হয়েছে ১৬ জনের। গৃহহীন এক লক্ষেরও বেশি মানুষ। কিন্তু কেন এই বিধ্বংসী দাবানল। কেন জ্বলছে সমুদ্রের তীরের থাকা এই শহর? কী বলছেন তদন্তকারীরা?
প্রাথমিক আগুনের সূত্রপাত কী কারণে হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা মনে করছেন, পিয়েড্রা মোরাডা ড্রাইভের একটি বাড়ি থেকে এই আগুন শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মতে, আমেরিকায় ঘটা অগ্নিকাণ্ডগুলির সবচেয়ে সাধারণ উৎস হল বজ্রপাত। তবে, যেহেতু প্যালিসেডস বা পূর্ব লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে শুরু হওয়া ইটন অগ্নিকাণ্ডের আশেপাশের অঞ্চলে বজ্রপাতের কোনও খবর পাওয়া যায়নি। তাই বজ্রপাতের ফলে এই আগুন ধরেনি বলেই মনে করা হচ্ছে।
এর ফলে দু'টি কারণ সামনে আসছে যার ফলে এই বিধ্বংসী দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে। এক, কেউ জঙ্গলে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ঘটিয়েছেন। দুই, বিদ্যুৎ সরবরাহের তার থেকে অগ্নিকাণ্ড। ২০১৭ সালে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডটি ঘটে। সে ক্ষেত্রে দায়ী ছিল বিদ্যুতের তার থেকে সৃষ্ট আগুনে ফুলকি। ক্যালিফর্নিয়ার পাবলিক ইউটিলিটি কমিশন দ্বিতীয় সম্ভাবনাটি উড়িয়ে দিয়েছে।
প্রথম সম্ভাবনাটির উপর জোর দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ২০২১ সালে একটি পার্টি থেকে জঙ্গলে আগুন ধরে যায়। আগুনে পুড়ে খাক হয়ে যায় ৩৬ বর্গমাইল অর্থাৎ ৯০ বর্গকিলোমিটার এলাকা। লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার দমকল বাহিনী। খানিকটা আয়ত্ত্বে আনা সম্ভব হলেও আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০ হাজার একর এলাকা। হলিউড এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বহু হলিউড তারকার বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?