রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুম্ভমেলার নিরাপত্তায় ভরসা সেই টেকনোলজিই, ৪৫ কোটি মানুষকে নিরাপদ রাখতে কী ব্যবস্থা নিল উত্তরপ্রদেশ পুলিশ?

Kaushik Roy | ১২ জানুয়ারী ২০২৫ ০১ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহা কুম্ভ মেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বিশাল অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৪৫ কোটি ভক্তের উপস্থিতি প্রত্যাশা করছে উত্তরপ্রদেশ সরকার। এই মেলাকে নির্বিঘ্ন ও সুরক্ষিত রাখতে একাধিক ব্যব্স্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে কারণে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে ৭০টি জেলার প্রায় ৩০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সাত-স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কোটি কোটি ভক্তের গতিবিধি রাখতে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে। ২৭০০ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে।

 

পাশাপাশি, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে যখন লক্ষ লক্ষ ভক্ত স্নান করবেন, তখন তাঁদের নিরাপত্তার জন্য জলের নিচে অত্যাধুনিক ড্রোন চালানো হবে। প্রয়াগরাজের সঙ্গে সংযোগকারী সাতটি প্রধান সড়কে যানবাহনের উপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। এ ছাড়া, আটটি সংলগ্ন জেলাতেও যানবাহন তল্লাশি এবং চেকিং চলছে। কুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ পুলিশের সাত-স্তরের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসাবে মোট ১০২টি চেক পয়েন্ট বসিয়েছে পুলিশ। মোট ১,০২৬ জন পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন এই চেকপয়েন্ট গুলিতে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে বৈঠক সেরেছেন।

 

যাতে সুষ্ঠুভাবে এই মেলা করা যায় সেজন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসে পৌঁছে গিয়েছেন। বাকিরা আসছেন নিজের মতো করে। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই সাড়ে সাত হাজারের বেশি বেশি বাস তৈরি রেখেছে। এটি ৭৫ টি পয়েন্ট থেকে ছাড়বে। এতে উঠলেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে কুম্ভমেলায়। পাশাপাশি ৫৫০ টি শাটল বাসের ব্যবস্থাও থাকছে। ভারতীয় রেলও এখানে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ১৩ হাজার স্পেশাল ট্রেন গোটা দেশজুড়ে চলবে। ভারতের প্রধান শহর থেকে এখানে আসা যাবে অতি সহজেই। পাশাপাশি ৫০ টি ছোটো শহর থেকেও সরাসরি ট্রেনে চেপে এখানে আসা যাবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া