রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বেকারদের মাসিক ৮৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি! দিল্লিতে বিরাট ঘোষণা কংগ্রেসের

RD | ১২ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'প্যায়ারি দিদি', 'জীবন রক্ষা' যোজনার পর এবার দিল্লির ভোটারদের 'যুবা উড়ান' যোজনার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। দিল্লিতে ক্ষমতায় এলে 'যুবা উড়ান'  প্রকল্পের মাধ্যমে বেকার যুবককে প্রতি মাসে ৮ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করা হল। তবে, শিক্ষিত অথচ গত এক বছর ধরে বেকার এমন যুবকরাই এই প্রকল্পের আওতায় পড়বেন। 

এআইসিসির সাধারণ সম্পাদক শচীন পাইলট রবিবার সংবাদিকদের বলেছেন, "আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নয়া সরকার গঠিত হতে চলেছে। সেই লক্ষ্যে কংগ্রেসের তরফে দিল্লির যুব সম্প্রদায়ের জন্য নয়া উপহার আনা হচ্ছে। আজ আমার দল সিদ্ধান্ত নিয়েছে, আমরা ক্ষমতায় এসেই দিল্লির প্রতিটি বেকার যুবককে মাসে ৮৫০০ টাকা করে আর্থিক সাহায্য করব। শিক্ষিত অথচ এক বছর ধরে বেকার এমন যুবকরা এই প্রকল্পের আওতায় পড়বেন। এটা শুধু আর্থিক সাহায্য নয়, যে ক্ষেত্রে তাঁরা প্রশিক্ষিত সেই সব ক্ষেত্রে তাঁদের নিয়োগ করার চেষ্টা করবে কংগ্রেস সরকার।"

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট রয়েছে। প্রচারে প্রতিশ্রুতির বন্য়া বওয়াচ্ছে সব রাজনৈতিক দল। এর আগে ১৮ বছরের উর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে আপ সরকার। শুধু তাই নয়, ক্ষমতায় এলে এই টাকার অঙ্ক হাজার থেকে বাড়িয়ে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। 
 
বাদ যায়নি কংগ্রেস। গত ৬ জানুয়ারি হাত শিবির 'প্যায়ারি দিদি' যোজনার ঘোষণা করে। এই প্রকল্পে মহিলাদের জন্য মাসিক ২,৫০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। ৮ জানুয়ারি 'জীবন রক্ষা' যোজনার ঘোষণা করা হয়। যার অধীনে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এবার  'যুবা উড়ান' যোজনার ঘোষণা করা হল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া