রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একসঙ্গে না থাকলেও স্বামীর কাছ থেকে ভরণপোষণ দাবি করতে পারবেন স্ত্রী, নির্দেশ সুপ্রিম কোর্টের

RD | ১২ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্বামীর একসঙ্গে থাকতে অস্বীকার করলেও স্ত্রী-র ভরণপোষণ পাওয়ার অধিকারী রয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্টের রায় বাতিল করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ভরণপোষণের জন্য একসঙ্গে থাকাটা একমাত্র জরুরি বিষয় নয়, ভরণপোষণ পাওয়ার যথাযথ ও সঙ্গত কারণ থাকাটাই বিবেচ্য।

কোন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ?
২০১৪ সালের ১ মে দীনেশ ও রিনার বিয়ে হয়েছিল। যদিও ২০১৫ সালের অগাস্ট সেই সম্পর্ক ভেঙে যায়। স্বামী দাবি করেছিলেন যে, স্ত্রী রিনা ২০১৫ সালের ২১ অগাস্ট তাঁর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। শত অনুরোধ সত্ত্বেও সে আর শ্বশুর বাড়ি ফেরৎ আসেননি। এরপর স্বামী দীনেশ স্ত্রীর সঙ্গে একসঙ্গে থাকবেন বলে পারিবারিক আদালতে আবেদন করেন।

পাল্টা স্ত্রী রিনা আদালতে জানান যে, লক্ষাধিক টাকা পণ দাবি করে তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছিল শ্বশুর বাড়িতে। ২০১৫ সালে তাঁর গর্ভপাত হলেও স্বামী একবারও তাঁর খোঁজ করেননি। রিনা দাবি করেছিলেন যে, তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরও সে শ্বশুর বাড়ি ফিরতে রাজি যদি তাঁর কয়েকটি শর্ত মেনে নেওয়া হয়।

শর্তগুলি ছিল, রিনাকে শৌচাগার এবং খাবার রান্নার জন্য গ্যাস বা স্টোভের ব্যবহার করতে দিতে হবে। 

পারিবারিক আদালতের নির্দেশ-
উভয় তরফের সওয়াল-জবাবের পর ২০২২ সালের মার্চ মাসে পারিবারিক আদালত রিনাকে শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয়। সঙ্গে ১০ হাজার টাকা ভরণপোষণ দেওয়ারও কথা জানায়। কিন্তু সেই নির্দেশ মানতে চাননি রিনা।

ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা
এরপর রিনা সরাসরি ভরণপোষণের আর্জি জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের নির্দেশ ছিল, স্ত্রী রিনা যেহেতু স্বামীর সঙ্গে একসঙ্গে থাকার রায় অস্বীকার করেছেন এবং সেই রায়ের বিরুদ্ধে কোনও আবেদন করেননি, তাই তিনি ভরণপোষণ পাওয়ার অযোগ্য।

সুপ্রিম কোর্টে আবেদন
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার রিনা দেশের শীর্ষ আদালতে মামলা করেন। সেই আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট। সেই মামলারই রায় হয়েছে।  প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, ভরণপোষণ সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পরিস্থিতির উপর। একসঙ্গে থাকা বা না থাকার বিষয়টি একক্ষেত্রে বিবেচ্য নয়। নির্দেশ উল্লেখ রয়েছে যে, প্রতিটি মামলার পরিস্থিতি ভিন্ন, তার প্রেক্ষিতেই বিচার হবে। চূড়ান্ত নিয়ম বলে কোনও কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কোন কারণে স্ত্রী একসঙ্গে থাকার নির্দেশ ও তা অমান্য করেছিলেন তা খতিয়ে দেখা প্রয়োজনীয়। এক্ষেত্রে যা পরিস্থিতি ছিল তাতে স্ত্রীকে ভরণপোষণের অধিকার থেকে স্বামী বঞ্চিত করতে পারে না। 

সুপ্রিম নির্দেশ
১০ হাজার টাকা ভরণপোষণ দেওয়ার আদেশ পুনর্বহাল রাখলেও ঝাড়খণ্ড হাইকোর্টের বাকি  নির্দেশ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ- রিনা নিরাপরাধ। দীনেশকে ভরণপোষণ দিতে হবে ২০১৯ সালের ৩ অগাস্টে তারিখ থেকে। কারণ, ওই দিনই রিনার আবেদনের তারিখ হিসাবে গ্রাহ্য হয়েছে। তিন কিস্তিতে বকেয়া ভরণপোষণ শোধ করা যাবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া