রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুম্ভ নিয়ে প্রশ্ন হাজার, উত্তর খুঁজতে হার্ভার্ড-এলএসই-সহ একগুচ্ছ প্রতিষ্ঠান আসছে প্রয়াগরাজে

Riya Patra | ১২ জানুয়ারী ২০২৫ ১৭ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ মেলা। ১৩ জানুয়ারি শুরু হচ্ছে, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ।  সারা বিশ্বের সাধু, ঋষি এবং ভক্তদের আগমণ ঘটে। দূরদূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হন, ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য। বিশেষত, নাগা সাধু, তাদের অনন্য জীবনধারা, পোশাক এবং ভক্তির প্রকাশ লক্ষ করাও এই মেলায় আগত বহু মানুষের অন্যতম আকর্ষণ। 


তথ্য, ২০১৯ সালে কুম্ভ মেলায়, মোট ২৫ কোটি মানুষ সঙ্গমে ডুব দিয়েছিলেন। উত্তরপ্রদেশ সরকার আশা করছে এই বছরে এই সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়ে যাবে। ইউনেসকো মহাকুম্ভ মেলাকে ‘বিশ্বের তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ’ অ্যাখ্যা দিয়েছে। স্বাভাবিক ভাবে প্রায় ৫৫ দিনের মেলা, বিপুল জনসমাগম কীভাবে প্রশাসন আয়োজন করে, পরিস্থিতি সামাল দেওয়া হয় কীভাবে? কতদিন ধরে চলে প্রস্তুতি-সেসব নিয়ে প্রশ্ন হাজার। আর হাজার প্রশ্নের উত্তর খুঁজতেই এবার প্রয়াগরাজে হার্ভার্ড, এলএসই, স্ট্যানফর্ড-সহ দেশের একগুচ্ছ আইআইটি যাচ্ছে প্রয়াগরাজে। পড়ুয়ারা খতিয়ে দেখবেন পরিস্থিতি, ব্যবস্থাপনা। অর্থাৎ কুম্ভ নিয়ে একপ্রকার গবেষণা করবেন তাঁরা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

সূত্রের খবর, উত্তর প্রদেশ সরকার গবেষকদের অন্বেষণের জন্য আটটি ভিন্ন ক্ষেত্র এবং বিষয় বাছাই করেছে ইতিমধ্যে। সেগুলির উপর ভিত্তি করে মেলার ভবিষ্যত পরিকল্পনা এবং বাস্তবায়ন নিয়ে আলচনা হবে। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, কিয়োটো ইউনিভার্সিটি, এইমস, আইআইএম আহমেদাবাদ, আইআইএম ব্যাঙ্গালোর, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাজ এবং জেএনইউ-সহ দেশ বিদেশের একগুচ্ছ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি প্রয়াগরাজে তাদের অধ্যাপক, গবেষক, পড়ুয়াদের পাঠাচ্ছে। 

জানা যাচ্ছে, মূলত দুটি ভাগে বিষয় অন্বেষণ এবং আলোকপাত করা হবে। একদিকে গবেষণা চলবে মহা কুম্ভের পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর, যেমন লক্ষ লক্ষ লোকের থাকার ব্যবস্থা, তার অবকাঠামো। যেমন কীভাবে থাকার ব্যবস্থা হচ্ছে, তাঁবু, কাঠামো, বাঁশের ঘর, সেগুলির পরিমাণ, তৈরি আবার মেলা শেষে ভেঙে ফেলা, তার প্রভাব। অন্যদিকে মেলার অর্থনৈতিক প্রভাব। এই মেলার পরিবহন, খাদ্য, দর্মীয় কার্যকলাপ, সেসবের পিছনে খরচের পরিমাণ। মহাকুম্ভের স্বাস্থ্য ব্যবস্থা নিরিক্ষণ করবে যেমন কোনও প্রতিষ্ঠান, কোনও প্রতিষ্ঠান আবার নজরে রাখবে সমাজমাধ্যমে এই মেলার প্রভাব এবং মেলার উপরে সমাজমাধ্যমের প্রভাব। উল্লেখ্য, ৫৫ দিনের এই ইভেন্টকে সঠিকভাবে পরিচালনা করাই এখন প্রধান চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া