রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | তন্ত্র-মন্ত্রে পুরুষদের ছাগল বানিয়ে দেওয়া হয়! ইনফ্লুয়েন্সারের দাবিতে তদন্তে পুলিশ, ক্ষুব্ধ অসমের মুখ্যমন্ত্রী

Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রত্যন্ত গ্রামে এখনও তন্ত্র সাধনা করেন মহিলারা। তন্ত্র-মন্ত্রে পুরুষদের ছাগল বানিয়ে দেন। তারপর ছাগল থেকে মানুষে পরিণত করে, রতিক্রিয়ায় লিপ্ত হন। গ্রামের মহিলাদের এমন কাণ্ড ঘিরে সম্প্রতি পডকাস্টে মন্তব্য করেন অসমের এক ইনফ্লুয়েন্সার। যা ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য। যুবকের ভুয়ো দাবি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিষেক কর নামের এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, অসমের মরিগাঁও জেলার মায়ং গ্রামে এখনও তন্ত্র সাধনার চল রয়েছে। গ্রামের মহিলারা পুরুষদের ছাগল বা যেকোনও পশুতে পরিণতি করেন তন্ত্র-মন্ত্রে। এরপর ছাগল থেকে আবার মানুষে পরিণত করেন। তারপর তাঁদের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। 

ইনস্টাগ্রামে তিন মিলিয়ন ফলোয়ার অভিষেক করের। অসমের ঐতিহ্য, ইতিহাস এবং রীতি, আচার-অনুষ্ঠান নিয়ে ব্লগ করেন তিনি। অসমের তন্ত্র সাধনা নিয়ে মুখ খুলতেই বিপাকে পড়েছেন অভিষেক। দ্রুত অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন তিনি। রাজ্যের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে। অভিষেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ ঘটনার পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন অভিষেক কর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া