রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্পেস ডকিং-এর আরও এক ধাপ, তিন মিটার এগিয়ে ফের পিছিয়ে এল দুই উপগ্রহ, কী আপডেট দিল ইসরো?

Riya Patra | ১২ জানুয়ারী ২০২৫ ১৬ : ১৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ইসরো আগেই জানিয়েছে, অদূর ভবিষ্যতে মহাকাশে নিজেদের আন্তর্জাতিক স্পেস স্টেশন বানাতে চায় ভারত। লক্ষ্য এখন সেটাই। আর ঠিক তার জন্যই এগিয়ে চলেছে একের পর এক বিষয়ে। এখন লক্ষ্য 'স্পেস ডকিং'। গত বছরের শেষেই শুরু হয়েছে এই কাজ।

শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ৩০ ডিসেম্বর স্পেস ডকিং-এর জন্য পিএসএলভি-সি৬০-এর উৎক্ষেপণ করা হয়। ওই রকেটে ছিল  স্পেডেক্স ১ এবং ২। সেই প্রক্রিয়াই চলছে। রবিবার ইসরো জানাল,  এই দুই কৃত্রিম উপগ্রহই মহাকাশে এগিয়েছিল একে অপরের দিকে তিন মিটার পর্যন্ত। ফের পিছিয়ে আনা হয়েছে তাদের। পরিস্থিতি বিচারে এবং বিশ্লেষণে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসরো।

কী এই স্পেস ডকিং? কী বা কাজ এই দুই কৃত্রিম উপগ্রহের? এই দুই কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ  স্পেডেক্স ১ এবং ২, একই জায়গা থেকে, সমগতিবেগে, সমদূরত্ব অতিক্রম করার পর, মহাকাশে একই জায়গায়, এক বিন্দুতে মিলিত হবে। এই প্রক্রিয়াই মূলত স্পেস ডকিং। মহাকাশে নিজেদের আন্তর্জাতিক আন্তর্জাতিক স্পেস স্টেশন স্থাপনের আগে, এই স্পেস ডকিং সফলভাবে সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সেটাই লক্ষ্য ইসরোর।

স্পেস ডকিং-এর আপডেট হিসেবে ইসরোর পক্ষ থেকে রবিবার জানানো হয়েছে, দুটি ভারতীয় উপগ্রহ স্পেস ডকিংয়ের পরীক্ষামূলক প্রচেষ্টায় তিন মিটারের কাছাকাছি এসেছিল এবং পুনরায় সেগুলি ফিরে যাচ্ছে একে অন্যের থেকে। ভারতীয় মহাকাশ সংস্থা আরও জানিয়েছে, স্যাটেলাইটগুলির সেই সময়ের প্রতি সেকেন্ডের গতিবেগ সম্পর্কেও। এর আগে সিদ্ধান্ত নেওয়ার পরেও দু’ বার স্পেস ডকিং-এর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া