বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নিয়ন্ত্রণে আসছে না,  আরও ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়তে পারে দাবানলের আগুন! মৃত বেড়ে ১৬

Riya Patra | ১২ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরে একটানা চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবু বিস্তীর্ণ এলাকার আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। সূত্রের খবর, বড় সতর্কবার্তা জারি করেছে দমকলের কর্মকর্তারা, বলছেন বাড়তে পারে আরও আগুনের গ্রাস। এর অন্যতম কারণ হিসেবে জানা গিয়েছে প্রবল হাওয়ার দাপট এবং শুষ্ক আবহাওয়া। লস অ্যাঞ্জেলস কতৃপক্ষ সতর্ক করেছে, এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনে আরও খারাপ হতে পারে পরিস্থিতি। ইতিমধ্যে দাবানলের কারণে ১৬জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

সতর্কবার্তায় আশঙ্কা করা হয়েছে, আগামী দিনে ১২০কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারের পর সোম থেকে বুধবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে। 

পালিসেডসের আগুনে ২২,৬০০ একর পুড়ে গেছে এবং মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদিকে ইটনের আগুন, আলতাদেনা এলাকাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। সেখানকার ১৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এলেও ১৪,০০০ একর পুড়ে ছাই।

আট জানুয়ারি অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে আসে। ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ছড়িয়ে পড়ে দাবানল। লস অ্যাঞ্জেলস ও গ্রেটার লস অ্যাঞ্জেলস থেকে হাজার হাজার মানুষকে সরানো হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে দাবানলে পাঁচজনের মৃত্যুর কথা জানা গেলেও, শুক্রবার জানা গেল, দাবানলে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভানোর পর, বেশকিছু জায়গার ছবি প্রকাশ্যে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। আর তাতেই রীতিমত শিউরে উঠছেন মানুষ। 


একঝলক দেখে মনে হবে, যেন বোমা বিস্ফোরণ ঘটেছে সেখানে। যেন ধু-ধূ পোড়া জমি। বাড়িঘরের কোনও চিহ্ন নেই, কখনও ছিল, তা মনে হতে পারে খুঁটিয়ে দেখলে। কেবল রয়ে গিয়েছে রাস্তার সরু রেখা। যাঁদের অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বেশকিছু জায়গার আগুন নেভার পর, অনেকেই সেখানে ফিরে গিয়েছেন। কিন্তু কোথায় আর ঘর? কোথায় সুইমিং পুল? বাগান? 

জো বাইডেন এই ধ্বংসলীলাকে ‘যুদ্ধের দৃশ্য’ বলে বর্ণনা করেছেন।বিধ্বস্ত এলাকায় লুঠপাট রোধে খালি করা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ইতিমধ্যে বেশকয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া