রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'শার্ট খোলো', দশম শ্রেণির ছাত্রীদের খালি গায়ে বাড়ি পাঠালেন প্রিন্সিপাল, শোরগোল ঝাড়খণ্ডে

Pallabi Ghosh | ১১ জানুয়ারী ২০২৫ ০৩ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার শেষদিনে একাধিক দশম শ্রেণির ছাত্রীকে খালি গায়ে বাড়ি যেতে বাধ্য করলেন স্কুলের প্রিন্সিপাল। স্কুলেই শার্ট খুলে রেখে, শুধুমাত্র ব্লেজার পরে বাড়ি যেতে নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ঘটনায় ঝাড়খণ্ড জুড়ে ব্যাপক শোরগোল। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঝাড়খণ্ডের ধানবাদের এক নামী বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন দশম শ্রেণির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ছাত্রীরা আবেগপ্রবণ হয়ে মজা করেছিলেন। একে অপরের শার্টে লিখে দিচ্ছিলেন নানা বার্তা। সহপাঠীদের উদ্দেশে বার্তা শার্টে লিখতে দেখেই, ছাত্রীদের উপর চটে যান স্কুলের প্রিন্সিপাল।

তখনই তাদের ডেকে চড়া সুরে ধমক দেন। বকাঝকাও দেন। সঙ্গে সঙ্গে ক্ষমাও চায় ছাত্রীরা। এখানেই শেষ নয়। এরপর ছাত্রীদের শার্ট খুলতে নির্দেশ দেন। প্রিন্সিপালের নির্দেশ মতো শার্ট খুলে, শুধুমাত্র ব্লেজার পরে বাড়ি যায় তারা। অন্ততপক্ষে ৮০ জন দশম শ্রেণির ছাত্রী শার্ট ছাড়া, শুধুমাত্র ব্লেজার পরে যায়। 

এরপরই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ জানান পুলিশ ও জেলাশাসকের কাছে। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পড়ুয়ারাও এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রিন্সিপালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া