রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাঁদরের লুটোপুটিতে তুলকালাম ঝাঁসি, মুহূর্তে ভাইরাল ভিডিও

দেবস্মিতা | ১১ জানুয়ারী ২০২৫ ০১ : ১৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ঝাঁসিতে লুটোপুটি। দোকানে ঢুকে লুটপাট চালাল এক বাঁদর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। 

 

 

ঠিক কী ঘটেছিল? উত্তরপ্রদেশের ঝাঁসিতে প্রতিদিনের মতোই কাজ শুরু হয়েছিল শপিং মলে। হঠাৎই এক বাঁদর সেখানে ঢুকে পড়ে। এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে সেটি। পোশাক সাজিয়ে রাখার বিভিন্ন তাকের ওপর বসতে থাকে বাঁদরটি। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে শুরুতেই দেখা যায়, এক বাচ্চা বাঁদর একজন মানুষের কাঁধে বসে নানারকম খেলাধুলো দেখাচ্ছে। এরপর হঠাৎই বাঁদরটি একজন মহিলার মাথায় ঝাঁপিয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ওই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশে যারা ছিলেন তারা ওই মহিলাকে বাঁচাতে যান। ওই বাঁদরকে কলাও দেন। কিন্তু তাতে ভ্রূক্ষেপ ছিল না তাঁর। বাঁদর ওই মহিলার চুল টেনে ধরে তাঁকে কামড়ে দেয়। এরপর লোকজনের চিল চিৎকারে বাঁদরটি তাঁর জুতো ছিনিয়ে নেয়। কিছু উপায় না দেখে তখন বাঁদরটিকে রুখতে কম্বল দিয়ে চাপা দেওয়া হয়। শেষমেষ বাঁদরটিকে আটকানো সম্ভব হয়।

 

 

এর আগে, সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল আরেকটি ঘটনার কথা। সেখানে বলা হয়েছে, তেলং হাই স্কুল, সর্দারনগর হল, মহাকালী মন্দির, বিশ্বকর্মা চক এবং সোনিওয়াদের মতো বিভিন্ন এলাকায় বাঁদটিকে দেখা গিয়েছে। বাঁদরটি বেশ কয়েকজনকে আক্রমণ করে এরপর দোকানে জোর করে ঢুকতে গিয়েছিল। বাঁদরামিতে অনেক দোকানদার তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন। প্রকাশিত খবর অনুযায়ী, বাঁদরটি তাণ্ডব চলানোর সময় অন্তত ১৫ জনকে আহত করেছে। সেই আঘাত এতটাই গুরুতর যাতে সেলাই করার প্রয়োজন হয়ে পড়েছে। সেই বাঁদরটিই এটি কিনা তার খোঁজে চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া