বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বছরের শেষেই লক্ষ্মী লাভ, গত ডিসেম্বরে আলিপুর চিড়িয়াখানায় কত ভিড় হয়েছে জানেন?

RD | ১১ জানুয়ারী ২০২৫ ০০ : ০০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভিড়ের নিরীখে আগের বছরকে ছাপিয়ে গেল আলিপুর চিড়িয়াখানা। ২০২৪ সালের ডিসেম্বরে এই চিড়িয়াখানায় দর্শক এসেছিলেন ১০, ৩৩,৮০০ জন। যা ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেশি।  ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চিড়িয়াখানার আয়ও।

এবিষয়ে রাজ্যের বনদপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা আজকাল ডট ইন-কে বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিকল্পনা ও উদ্যোগে রাজ্যের প্রতিটি চিড়িয়াখানা ঢেলে সাজানো হচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় আগের থেকে বন্যপ্রান ও পাখিদের সংখ্যাও বাড়ানো হয়েছে। সেইসঙ্গে আমাদের সমস্ত আধিকারিক ও কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। সকলের সমবেত প্রচেষ্টায় চিড়িয়াখানা হয়ে উঠেছে আরও সুন্দর ও আকর্ষণীয়। তারই ফল হল এই বিপুল সংখ্যক দর্শক সমাবেশ।' 

ভিড় প্রসঙ্গে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২৩-এর ডিসেম্বরে আলিপুরে এসেছিলেন ৮,১২,২৩৬ জন দর্শক। যেটা গতবছর হয় ১০,৩৩,৮০০ জন। সংখ্যার বিচারে ২০২৪ সালের ডিসেম্বর মাসে আগের বছরের তুলনায় দর্শক সংখ্যা বেড়েছিল ২,২০,০০০। অধিকাংশ টিকিট কাটা হয়েছিল অনলাইন পদ্ধতিতে। চিড়িয়াখানায় যে ২৮টি 'ম্যানুয়াল টিকিট কাউন্টার' আছে সেখান থেকেও টিকিট কিনেছেন দর্শকরা। 

আলিপুর চিড়িয়াখানার এক আধিকারিক বলেন, সবথেকে বেশি সংখ্যক দর্শক হাজির হয়েছিলেন বাঘের খাঁচার সামনে। এরপরেই ভিড় হয়েছিল ভারতীয় শিম্পাঞ্জিদের খাঁচার সামনে। পাশাপাশি ভিড় লক্ষ্য করা গিয়েছে সরীসৃপদের খাঁচার কাছেও। কুমীর বা বিভিন্ন প্রজাতির সাপ দেখতে কচি থেকে বৃদ্ধ, ভিড় জমিয়েছিলেন। এর পাশাপাশি পাখিদের খাঁচাও এবার যথেষ্ট সংখ্যক দর্শক টেনেছে। পাখিদের একটি নতুন খাঁচা তৈরি করা হয়েছে। যেখানে পাখিরা মুক্ত অবস্থায় উড়ে বেড়াবে। আর খুব কাছ থেকে দাঁড়িয়ে তাদের দেখতে পাবেন দর্শকরা। নতুন এই দিকটি যোগ হওয়ার পর চিড়িয়াখানার আকর্ষণ অনেকটাই বেড়েছে বলে জানান আলিপুর চিড়িয়াখানার এক আধিকারিক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া