রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রুটিতে থুতু মাখিয়ে পরিবেশন, গা ঘিনঘিনে ভিডিও দেখে চমকে উঠল পুলিশ, গ্রেপ্তার রাঁধুনি

Pallabi Ghosh | ১১ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একের পর এক রুটিতে থুতু মাখিয়ে তারপর পরিবেশন করা হচ্ছে হোটেলে। খাওয়ার সময় কেউই তা টের পাননি। কিন্তু গা ঘিনঘিনে ভিডিও প্রকাশ্যে আসতেই সকলের মাথায় হাত। ভাইরাল ভিডিও দেখে ওই হোটেলের রাঁধুনির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। লোধি চক পুলিশ স্টেশনের অন্তর্গত একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। ওই হোটেলে রুটি কিনতে গিয়েছিলেন এক ব্যক্তি। রুটিতে থুতু মেশানোর বিষয়টি তাঁর চোখে প্রথমে পড়ে। এরপর সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কালো পোশাক পরিহিত এক যুবক দ্রুত গতিতে পরপর রুটি বানাচ্ছেন। পরিবেশের ঠিক আগেই রুটির উপর থুতু ফেলছেন। এই মুহূর্তটি দোকানের ঠিক সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করেন ওই ব্যক্তি। তারপর সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। 

ভাইরাল ভিডিও দেখে শুক্রবার ২০ বছর বয়সি ইরফান নামের ওই হোটেলের রাঁধুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিজনোর জেলার বাসিন্দা। প্রসঙ্গত, এই ঘটনা উত্তরপ্রদেশে অতীতেও ঘটেছে। উত্তরপ্রদেশের আরও একাধিক রেস্তোরাঁয় খাবারে থুতু মেশানোর ভিডিও ভাইরাল হয়েছিল। যা রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া