রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: হিন্দুদের কাছে একটি বিশেষ দিন মকর সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হল সংক্রান্তি। এই দিনে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্য উত্তর মুখে যাত্রা শুরু করে। সূর্য নবম রাশি ধনু থেকে দশম রাশি মকরে প্রবেশ করে। বাংলা ক্যালেন্ডারে নবম মাস অর্থাৎ পৌষ মাসের সমাপ্তির দিনকে মকর সংক্রান্তি বলা হয়।
দেশের বিভিন্ন প্রান্তে নানা উৎসবের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়। নানা নামও রয়েছে এই দিনটির। উত্তরপ্রদেশে মকর সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গাল, গুজরাত এবং রাজস্থানে উত্তরায়ণ, হরিয়ানা এবং পাঞ্জাবে মাঘী। মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক এবং তেলঙ্গানায় এই বিশেষ দিনটিকে পৌষ সংক্রান্তি নামে পালন করা হয়।
হিন্দু পঞ্চাঙ্গ বা ক্যালেন্ডার অনুযায়ী মলমাস অশুভ। এই দিন সূর্য মকর রাশির ঘর থেকে কুম্ভ রাশির দিকে গমন করলে তা মলমাসের সমাপ্তি হিসেবে ধরা হয়। একেই বলা হয় মকর সংক্রান্তি। সেই ক্যালেন্ডার মতে ২০২৫ সালে মকর সংক্রান্তির দিনটি পড়েছে ১৪ জানুয়ারি, মঙ্গলবার। ওই দিনে পূণ্যকাল শুরু হবে সকাল ৯টা ৩ মিনিট থেকে। চলবে বিকেল ৫টা ৪৬ মিনিট পর্যন্ত। মহাপূণ্যকাল চলবে সকাল ৯টা ৩ মিনিট থেক সকাল ১০টা ৪৮ মিনিট পর্যন্ত।
বাঙালিরা এই দিনটিতে পিঠেপুলি খেয়ে উৎসব পালন করে। গুজরাতে এই বিশেষ দিনটিতে ঘুড়ি উৎসব হয়। মহারাষ্ট্রে পুরান পোলি খাওয়া হয় এই দিনটিতে। আসন্ন মকর সংক্রান্তিতে এ বছর মহাকুম্ভের আয়োজন হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ১২ বছর পর পর মহাকুম্ভের আয়োজন হয়। এ বছর মহাকুম্ভ উপলক্ষে প্রায় ৪০ কোটি পূণ্যার্থীর সমাগম হতে বলে জানিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। পশ্চিমবঙ্গেও গঙ্গাসাগর মেলার আয়োজন হয় মকর সংক্রান্তির দিনে। জোরকদমে চলছে সেই প্রস্তুতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?