রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ জানুয়ারী ২০২৫ ২৩ : ০১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে রেকর্ড ভিড়ের আশা করছে সেখানকার কর্তৃপক্ষ। সব ধরণের প্রস্তুতি করে নিয়ে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে বৈঠক সেরেছেন। যাতে সুষ্ঠুভাবে এই মেলা করা যায় সেজন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসে পৌঁছে গিয়েছেন। বাকিরা আসছেন নিজের মতো করে।
এবারের মহাকুম্ভ মেলায় ৪০ কোটি ভক্তদের সমাগম হবে বলেই মনে করছে প্রশাসন। বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তদের পাশাপাশি বিদেশী ভক্তরাও ভিড় জমাবেন এখানে। ফলে ৫৫ দিনের এই ইভেন্টকে সঠিকভাবে পরিচালনা করাই এখন প্রধান চ্যালেঞ্জ।
মহাকুম্ভ মেলায় আসার জন্য হাজার হাজার বাস তৈরি করে রাখা হয়েছে। থাকছে ট্রেন এবং বিমানযাত্রার ব্যবস্থাও। উত্তরপ্রদেশ সরকার সবদিক থেকেই ব্যবস্থা তৈরি করে রেখেছে। যদি কোনও কারণে একদিক থেকে যেতে অসুবিধা হয়ে থাকে তাহলে অন্য পথ দিয়ে সরাসরি চলে যাওয়া যাবে মেলায়। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই সাড়ে সাত হাজারের বেশি বেশি বাস তৈরি রেখেছে। এটি ৭৫ টি পয়েন্ট থেকে ছাড়বে। এতে উঠলেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে কুম্ভমেলায়। পাশাপাশি ৫৫০ টি শাটল বাসের ব্যবস্থাও থাকছে। এগুলি বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রয়াগরাজ জেলায় আসতে সাহায্য করবে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে এখানে আসার জন্য সরাসরি বাসের ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় রেলও এখানে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ১৩ হাজার স্পেশাল ট্রেন গোটা দেশজুড়ে চলবে। ভারতের প্রধান শহর থেকে এখানে আসা যাবে অতি সহজেই। পাশাপাশি ৫০ টি ছোটো শহর থেকেও সরাসরি ট্রেনে চেপে এখানে আসা যাবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল।
দেশের প্রথম সারির শহর থেকে বিমানে চেপেও সরাসরি চলে আসা যাবে প্রয়াগরাজে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বিলাসপুর, হায়দরাবাদ, রায়পুর, লখনউ, ভুবনেশ্বর, কলকাতা, দেরাদুন, চন্ডীগড় থেকে এখানে সরাসরি বিমানে চেপে আসা যাবে। এছাড়াও চেন্নাই, জম্মু, পাটনা, অযোধ্যা, নাগপুর, পুনে, ভোপাল থেকেও বিমানে চেপে এখানে আসা যাবে। বিমানবন্দরে নেমে ট্যাক্সি বা ক্যাব নিয়ে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। ভাড়া লাগবে ৫০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?