রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নারীর ক্ষমতায়ণে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার নানা প্রকল্প চালু করেছে। ফলে দেশজুড়ে মহিলা ভোটারের সংখ্যা গত পাঁচ বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। সম্প্রতি এসবিআই সমীক্ষায় এই প্রবণতা প্রকাশ পেয়েছে। সমীক্ষায় উল্লেখ, দেশে কোটি কোটি মহিলা ভোটার বৃদ্ধির সহায়ক হয়েছে শৌচালয় নির্মাণ, মুদ্রা ঋণ, সাক্ষরতা এবং আবাসনের মতো নারী-কেন্দ্রিক সমাজকল্যাণমূলক প্রকল্পগুলো। এসবিআই রিসার্চের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২০১৯ সালের তুলনায় অতিরিক্ত ১.৮ কোটি মহিলা ভোট দিয়েছেন। এই গবেষণায় ভারতের নির্বাচন কমিশনের তথ্য ব্যবহার করা হয়েছে।
সমীক্ষা অনুসারে, সাক্ষরতার ১ শতাংশ বৃদ্ধি ৪৫ লক্ষ মহিলা ভোটারকে বুথমুখী করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ির মালিকানা প্রকল্পের সুফল পেয়ে ২০ লক্ষ নারী ভোটার গত লোকসভায় ভোট দিয়েছেন। এছাড়া, বিদ্যুৎ এবং উন্নত পানীয় জল-ও মহিলাদের ভোটদানে উৎসাহিত করেছে। নারী কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী ১৯টি রাজ্যে গড়ে মহিলা ভোটদানের হার ৭.৮ লক্ষ বৃদ্ধি পেয়েছে, যার ফলে দেশজুড়ে মোট ১.৫ কোটি মহিলা ভোটার বৃদ্ধি পেয়েছে। যেসব রাজ্য প্রকল্প বাস্তবায়ন করেনি, সেখানে গড়ে মাত্র ২.৫ লক্ষ ভোটার বৃদ্ধি পেয়েছে।
নারী কল্যাণ প্রকল্পগুলি কীভাবে ভোটার সংখ্যা বৃদ্ধির সহায়ক হয়েছে?
সাক্ষরতার হারে ১ শতাংশ বৃদ্ধির ফলে মহিলা ভোটারদের উপস্থিতি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ইঙ্গিত দেয় যে, ২০২৪ থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে ১.৮ কোটি বর্ধিত মহিলা ভোটারের মধ্যে প্রায় ৪৫ লক্ষ মহিলাল সাক্ষরতার উন্নতির জন্য বুথমুখী হয়েছে।
গৃহ মালিকানা মেলায় প্রায় ২০ লক্ষ মহিলা ভোটার বৃদ্ধি হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৭৪ শতাংশ বাড়ি এককভাবে বা যৌথভাবে মহিলাদের মালিকানাধীন।
শৌচালয় প্রকল্পের ফলে ২০২৪ সালের নির্বাচনে প্রায় ২১ লক্ষ বেশি মহিলা ভোটার লক্ষ্য করা যায়। এছাড়াও, বিদ্যুৎ সংযোগ, উন্নত পানীয় জলের লভ্যতার ফলেও ভোটদানে মহিলাদের ইতিবাচক প্রভাব পড়েছে।
উৎসাহব্যঞ্জক প্রবণতা সত্ত্বেও, এসবিআই রিসার্চ রিপোর্ট কল্যাণ প্রকল্পগুলির অনিয়ন্ত্রিত সম্প্রসারণের বিরুদ্ধে সতর্ক করেছে। এটি কল্যাণ ব্যয়কে মোট দেশজ উৎপাদনের (জিএসডিপি) ১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?