রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Impregnate childless woman, earn 10 lakh rupees, news scam racket busted in Bihar, 3 arrested

দেশ | 'নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করুন, কামিয়ে নিন ১০ লক্ষ', অভিনব প্রতারণা চক্রের হদিস বিহারে

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ জানুয়ারী ২০২৫ ২২ : ১১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নিঃসন্তান মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে এবং পুরুষদের পিতৃত্বের স্বাদ দেওয়ার নাম করে নতুন ধরনের প্রতারণার হদিস মিলল বিহারে। ফাঁদ পাতা হত মূলত পুরুষদের উদ্দেশ্যে। এ রকমই প্রতারণা চক্রের তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজন নওয়াদা জেলার কাহুয়ারা গ্রাম থেকে এই চক্র চালাতেন। ধৃতদের নাম প্রিন্স রাজ, ভোলা কুমার এবং রাহুল কুমার। তাঁদের কাছ থেকে ছ'টি মোবাই উদ্ধার করা হয়েছে। সেই ফোনগুলি দিয়েই তাঁরা সকলের সঙ্গে যোগাযোগ করেছেন। মোবাইলগুলি থেকে বহু তথ্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে তাঁরা ফেসবুকে বিজ্ঞাপন দিতেন। সেখানে লেখা থাকত 'অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস'। এছাড়াও লেখা থাকত তাঁরা এসকর্ট পরিষেবাও দিয়ে থাকেন। সেই বিজ্ঞাপন দেখে কেউ ফোন করলে তাঁদের কাছে রেজিস্ট্রেশনের নাম করে প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য চাওয়া হত। এর পর একটি সেলফি চাও হত। এর পরেই আসল খেলা। রেজিস্ট্রেশন এবং হোটেল বুকিংয়ের নাম করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হত। টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই ফাঁদে পড়া ব্যক্তির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন প্রতারকরা।

গত বছরের নভেম্বরে, বিহারে একই ধরণের একটি প্রতারণার খবর সামনে আসে যেখানে ফেসবুকে বেকার যুবকদের পিতৃত্বের বিনিময়ে সহজ অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দিয়ে নিশানা করা হয়েছিল। এই জালিয়াতি করতে পুরুষদের ভুয়ো সমাজমাধ্যমের পোস্ট দেখানো হত। দাবি করা হত, মহিলারা সম্পত্তি এবং বিপুল পরিমাণ টাকা দেবেন যদি তাঁরা ওই মহিলাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গর্ভবতী করতে পারেন। এর পরেই শুরু হত টাকার খেলা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া