মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা। এখানে মানুষের ভিড় হবে নজরে পড়ার মতো। ভারতের বিভিন্ন অংশ থেকে প্রচুর মানুষ এখানে এসে মেলায় যোগ দেবেন। আর এই সুযোগে নিজের কাজ করে ফেলতে চায় সাইবার অপরাধীরা। প্রশাসন সূত্রে খবর মিলেছে এবারের মহাকুম্ভমেলাকে বিশেষভাবে টার্গেট করেছে সাইবার অপরাধীরা। তারা ভক্তের বেশে মেলায় এসে দিব্যি নিজেদের কাজ করতে পারে। ফলে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, পুলিশ এবং বম্ব ডিস্পোজাল স্কোয়াড এবারের মহাকুম্ভ মেলাকে নিয়ে বিশেষ প্রস্তুতি সারছে। উত্তরপ্রদেশকে বর্তমানে টার্গেট করেছে সাইবার অপরাধীরা। তাই তারা নিজেদের জাল বিছানো হয়তো শুরু করেছে। তবে যাতে মেলায় আসা ভক্তরা সর্বসান্ত না হয়ে যান সেদিকে নজর রখেছে প্রশাসনের কর্তারা।
এবারের মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হবে। তাদের ফোনে হঠাৎ করে কোনও এসএমএস আসতে পারে বা সেখান থেকে যদি তারা কোনও ধরণের প্রতারণার শিকার হয়ে যান তাহলে অতি দ্রুত প্রশাসনের কর্তাদের জানানো হবে। মহাকুম্ভ মেলার কাছেই তৈরি থাকছে পুলিশের একটি বিশেষ টিম। তাদের কাছে থাকছে বিশেষ গাড়ি। সেখান থেকে সেই অপরাধীকে দ্রুত ট্র্যাক করার ব্যবস্থা থাকছে। থাকছে শক্তিশালী জিপিএস ট্র্যাকার। সেখান থেকেই যদি তারা দেখেন যে সেই অপরাধী মেলার মধ্যেই লুকিয়ে রয়েছে তাহলে তাকে ধরতে বেশি সময় লাগবে না।
অপরাধীরা যাতে কোনওভাবে ভক্তদের সর্বসান্ত না করতে পারে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার ক্রাইমের খবর আসছে। তাই ইতিমধ্যে দেশের সকলের ফোনে বিশেষ সতর্কবার্তা দিয়ে রেখেছে প্রশাসন। তবে মহাকুম্ভ মেলা থেকে যাতে সাইবার অপরাধীরা নিজেদের কাজ না করতে পারেন সেজন্য চলছে বিশেষ মাইকিং। দেশের প্রায় প্রতিটি ভাষায় সেই মাইকিং করা হচ্ছে। ফলে ভক্তরা আগে থেকেই সতর্ক হয়ে যাচ্ছেন।
এবারের মহাকুম্ভ মেলাকে জীবনের সেরা টার্গেট হিসাবে বেছে নিয়েছে প্রতারকরা। তাই তারা নিত্যনতুন কায়দা ব্যবহার করে ভক্তদের ঠকানোর সব ধরণের প্রচেষ্টা করবে। সেই প্রচেষ্টা যদি ব্যর্থ করতে হয় তাহলে সবার আগে দরকার ভক্তদের সতর্ক থাকা। এরপর তাদের সব ধরণের সহায়তা করবে প্রশাসন। মেলা থেকে কীভাবে ডিজিটাল অপরাধী ধরা হবে সেজন্য পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার সমস্ত চেষ্টা কতটা কাজে লাগে সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?