মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Mahua Moitra: রিপোর্ট নিয়ে আধঘন্টা চর্চার সময়, মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগের আর্জি অধীরের

Riya Patra | ০৮ ডিসেম্বর ২০২৩ ১৪ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার প্রথম দফার মুলতুবির পর লোকসভার অধিবেশন বসার সঙ্গে সঙ্গেই লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ড প্রসঙ্গে রিপোর্ট পেশ করেছিল এথিক্স কমিটি। রিপোর্টে এথিক্স কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে সেকথা জানা গিয়েছিল আগেই। বৃহস্পতিবার জানা গিয়েছিল, রিপোর্ট পেশের পরে পরেই তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন স্পিকার। সেদিক থেকে দেখতে গেলে, শুক্রবারেই সিদ্ধান্ত হয়ে যাবে সাংসদ হিসেবে মহুয়া মৈত্রের পদ আর থাকবে কিনা তা। যদিও শুক্রবার সকালেও মহুয়াকে চেনা ছন্দেই দেখা গিয়েছিল। নজরুলের কবিতা থেকে মহাভারত একাধিক প্রসঙ্গ টেনে তিনি বুঝিয়ে দিয়েছিলেন মাথা নত করবেন না কিছুতেই। দ্বিতীয় দফার মুলতুবি শেষে মহুয়া ইস্যুতে কথা শুরু করেন লোকসভার স্পিকার। ওম বিড়লা বলেন, সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তৃণমূল, কংগ্রেস সহ বিরোধীরা আগেই দাবি জানিয়েছিল, রিপোর্ট পড়তে সময় দেওয়া হোক কয়েকদিন। লোকসভার অধ্যক্ষ সভায় এথিক্স কমিটির রিপোর্ট প্রসঙ্গে আধঘন্টা চর্চার সময় দেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ৪৯৫ পাতার রিপোর্ট ২ ঘন্টায় পড়া সম্ভব কীভাবে, সময় দেওয়া হোক অন্তত ৩-৪ দিন। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকেও বলার সুযোগ দেওয়া হোক বলে আর্জি জানান অধীর। একই কথা শোনা যায় কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারির গলাতেও। তিনি আরও বলেন, এথিক্স কমিটি শুধু সুপারিশ করতে পারে। সাজা কী হবে তা ঠিক করতে পারে না। অধীর চৌধুরী অধ্যক্ষের উদ্দেশে বলেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া যেন না নেওয়া হয়, যাতে কলঙ্কিত হয় নতুন সংসদ ভবন। মহুয়াকে যাতে বলার সুযোগ দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে স্পিকারকে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন বলেও খবর সূত্রের। সূত্রের খবর, তৃণমূল রিপোর্টের কপি চেয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় মহুয়াকে বলার সুযোগের আর্জি জানান সভায় চর্চার সময়। একই আর্জি জানান কল্যাণ ব্যানার্জিও। যদিও পুরনো উদাহরণ টেনে মহুয়াকে বলার অনুমতি দেননি স্পিকার। বিজেপি সাংসদের বক্তব্যে উঠে আসে সোমনাথ চট্টোপাধ্যায়ের সময়ে ১১ সাংসদকে বহিষ্কার করার প্রসঙ্গ। ২০০৫ সালেও ওই সাংসদদের নিজেদের সমর্থনে বলতে দেওয়া হয়নি বলে সুর চড়ায় বিজেপি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া