রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

What are the predictions of Phalodi Satta Bazar for Delhi Assembly Election 2025

দেশ | দিল্লিতে ক্ষমতায় ফিরবে আপ নাকি ফুল ফোটাবে বিজেপি? ফালোদি সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী কী

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে ইতিমধ্যেই। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। ৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে ফল। ত্রিমুখী লড়াই হতে চলেছে এই বছর। টানা তৃতীয়বার ক্ষমতা দখলের লক্ষ্যে নামবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ), ২৭ বছরের খরা মেটাতে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি, ২০১৩ সালের ফের ক্ষমতায় ফেরার আশায় রয়েছে কংগ্রেসও। 

বিভিন্ন নির্বাচনে বুথফেরত সমীক্ষা প্রকাশ করে বিভিন্ন সংস্থা। সেই সমীক্ষা নিয়ে ফলপ্রকাশের আগে পর্যন্ত চলে কাঁটাছেঁড়া। বুথফেরত সমীক্ষার মতো আর একটি জায়গার ‘ভবিষ্যদ্বাণী’ নিয়ে কৌতূহল রয়েছে মানুষের মনে। সেটি সাট্টা বাজার। এর মধ্যে বিখ্যাত ফালোদি সাট্টা বাজার। রাজস্থানের ফালোদি জেলায় রয়েছে এই সাট্টা বাজার। লোকসভা নির্বাচন ২০২৪ বা দেশের অন্যান্য নির্বাচনের সময় সকলের নজর থাকে এই সাট্টা বাজারে। সাট্টা কারবারিদের মতে, ফালোদি বাজারের ভবিষ্যদ্বাণী অধিকাংশ সময়ই মিলে যায়। সাফল্যের হার ৮০-৮৫ শতাংশ।

দিল্লির বিধানসভা নির্বাচনে মোট আসন ৭০টি। জাদুসংখ্যা ৩৬। কী বলছে ফালোদি সাট্টা বাজার? একদা ক্ষমতায় থাকা কংগ্রেসের শিঁকে এ বছরও ছিড়েবে না বলে মনে করছে সাট্টা বাজার। ৬০ আসনের নির্বাচনে মাত্র ৩টি আসনে জয় পেতে পারে বলে মনে করা হচ্ছে।  ১৯৯৩ সালে শেষ বার দিল্লির ক্ষমতায় ছিল বিজেপি। ২০২৪-এ দিল্লির ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। একনাগাড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৮টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। ২০১৫ সালে সেই সংখ্যা ছিল ৩। ফালোদি-র পূর্বাভাস এ বারের নির্বাচনে ২৫ থেকে ৩৫টি আসন পেতে পারে বিজেপি। জাদুসংখ্যার আগেই থামতে হতে পারে কেন্দ্রের শাসকদলকে। 

বর্তমানে ক্ষমতাসীন দল আপের দিকেই ঝুঁকে আছে ফালোদি সাট্টা বাজার। ২০১৫ সালে ৬৭টি আসনে জিতেছিল আপ। ২০২০ সালে সেই সংখ্যাটি ছিল ৬২। ২০২৫-এ সেই সংখ্যার বহু আগেই আপ-কে থামতে হবে বলে মনে করা হচ্ছে। সাট্টা বাজারের ভবিষ্যদ্বাণী, ৩৭ থেকে ৩৯টি আসনে জয়লাভ করতে পারে আপ। 

সাট্টা বাজার ভারতের আইনের চোখে বেআইনি। তবে তাতে পিছপা হন না বুকিরা। নিয়মের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে এই সব সাট্টা বাজারের কারবার। প্রশাসনের নাকের ডগায় বুকিরা বুক ফুলিয়ে চালিয়ে চলেছেন বাজি ধরার খেলা। এই সাট্টা বাজারকে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে, সেখানে প্রতি দিন কোটি কোটি টাকার কারবার চলে। সাট্টা বাজারের পূর্বাভাস যা-ই হোক না কেন, দিল্লির ক্ষমতায় কে আসতে চলেছেন তা স্পষ্ট হবে ৮ ফেব্রুয়ারি। এই বাজারের ফলাফলের কোনও বৈজ্ঞানিক ভিত্তিও নেই। কোনও ভাবেই এটা জনমত সমীক্ষা নয়। এই বাজারের ফলাফলের সঙ্গে আজকাল ডট ইনের কোনও সম্পর্ক নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া