বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে সরকার বিভিন্ন স্কিম পরিচালনা করছে। এর মধ্যে অন্যতম এনপিএস। ন্য়াশনাল পেনশন স্কিম, যা সাধারণভাবে এনপিএস নামে পরিচিত। সরকারি এই উদ্যোগের লক্ষ্য, অবসরকালীন বছরগুলিতে ব্যক্তির আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করা। এই স্কিমের অধীনে একদিকে অল্প অল্প করে একটি রিটায়ারমেন্ট ফান্ড গড়ে তোলা যেমন সম্ভব তেমনই করছাড়ও মেলে। ২০০৪ সালের জানুয়ারিতে ন্যাশানাল পেনশন স্কিম শুরু হয়। আগে শুধুমাত্র সরকারি কর্মীরাই এই স্কিমে বিনিয়োগ করতে পারতেন। কিন্তু ২০০৯ সাল থেকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে ১০ শতাংশ বার্ষিক রিটার্ন ধরা হয়েছে। তবে এই সুদের হার ওঠা নামা করতে পারে।
এনপিএস- এ দু'ধরনের অ্যাকাউন্ট হয়: টায়ার ১ এবং টায়ার ২। যে কেউ একটি টায়ার ১ অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে টায়ার ২ অ্যাকাউন্ট তখনই তৈরি করা যাবে যদি কারুর ইটায়ার ১ অ্যাকাউন্ট থাকে। ৬০ বছর বয়সে পৌঁছানোর পর এনপিএস-এ বিনিয়োগের ৬০ শতাংশ অর্থ এককালীন হিসেবে তুলতে পারবেন। সেক্ষেত্রে কমপক্ষে ৪০ শতাংশ অর্থ পেনশনের জন্য প্রাপ্য হিসাবে কার্যকর থাকবে। আপনার প্রাপ্ত পেনশনের পরিমাণ সুদের হার ওঠা নামার উপর নির্ভর করবে।
কোনও ব্যক্তি যদি ৩৫ বছর বয়সে মাসিক ৫ হাজার টাকা করে এনপিএস প্রকল্পে জমাতে শুরু করেন, তাহলে অবসর গ্রহণের সময় কেউ কতটা জমা করতে পারবেন এবং পেনশন কত হবে?
কেউ যদি ৩৫ বছর বয়স এনপিএস-এ প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করেন এবং ২৫ বছর ধরে তা চালিয়ে যান, তাহলে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৫,০০,০০০ টাকা। ১০ শতাংশ রিটার্ন ধরে নিলে, আপনি ৪৭,১৭,৫৭৩ টাকা সুদ হিসেবে পাবেন। ফলে আপনার মোট কর্পাস ৬২,১৭,৫৭৩ টাকায় পৌঁছাবে। আপনি যদি এই অর্থের ৪০ শতাংশ একটি পেনশন হিসাবে রাখা হয়, তাহলে ২৪,৮৭,০২৯ টাকা প্রতি মাসে পেনশন মিলবে। এচাড়াও ৬০ বছর বয়সে,অবসর তহবিল হিসেবে ৩৭,৩০,৫৪৪ টাকা এককালীন তোলা যাবে। যদি অ্যানুইটি ৭ শতাংশ রিটার্ন দেয়, তাহলে মাসিক ১৪,৫০৮ টাকা হারে প্রতি মাসে পেনশন পেতে পারেন।
আপনি যদি ৩৫ বছর বয়সে ৫,০০০ টাকা দিয়ে এনপিএস-এ বিনিয়োগ শুরু করেন এবং প্রতি বছর ৫ শতাংশ করে আপনার বিনিয়োগ বৃদ্ধি করেন, তাহলে ৬০ বছর বয়সে পৌঁছে মোট বিনিয়োগ হবে ২৮,৬৩,৬২৬ টাকা। ১০ শতাংশ রিটার্ন ধরে নিলে, অর্জিত সুদের পরিমাণ হবে ৬৫,৫২,৮৩৭ টাকা। এর ফলে আপনার মোট কর্পাস ৯৪,১৬,৪৬৩ টাকায় পৌঁছাবে। যদি এই মোট অর্থের ৬০ শতাংশ আপনার অবসর তহবিলে বরাদ্দ করার সিদ্ধান্ত নেন এবং বাকি ৪০ শতাংশ অ্যানুইটিতে বিনিয়োগ করেন, তাহলে এককালীন মিলবে ৫৬,৪৯,৮৭৮ টাকা। বিকল্পে, যদি কেউ ৪০ শতাংশ অর্থ (৩৭,৬৬,৫৮৫ টাকা) ৭ শতাংশ সুদে রিটার্ন-সহ একটি বার্ষিকীতে বিনিয়োগ করেন, তাহলে ২১,৯৭২ টাকা করে মাসিক পেনশন মিলতে পারে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?