বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগুনের করাল গ্রাস থেকে স্বস্তি নেই লস অ্যাঞ্জেলসের। দিনরাত এক করে কাজ করছেন দমকলকর্মীরা। তবে আগুনকে বাগে আনতে পারছেন না তারা। গোদের উপর বিষফোঁড়ার মতো সেখানে এবার তৈরি হয়েছে জলের হাহাকার। যে হারে জল সেখানে লাগছে তাতে দেশের অন্যত্র জলের ঘাটতি দেখা দিয়েছে। চাপ কমেছে জলের। কীভাবে এই বাড়তি জলের যোগান তারা দেবেন সেটাই এখন ভাবছেন।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে লস অ্যাঞ্জেলসে জল সরবরাহকারী বিভাগ জানিয়ে দিয়েছে এই ধরণের আগুনের সঙ্গে মোকাবিলা তারা আগে করেননি। ফলে তাদের এই বিষয়ে তেমন কোনও অভিজ্ঞতা নেই। ঘন্টার পর ঘন্টা জল দিলেও যে আগুন নিভছে না তাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা হবে তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। শহরের জল সরবরাহ ব্যবস্থা সেভাবে তৈরি হয়নি যেখান থেকে তারা এই ধরণের একটি ভয়াবহ বিপর্যয়কে মোকাবিলা করবে।
প্যাসিফিক পালিসাদাস, অলটাডেনা এবং পাসাডেনা, এই তিনটি অঞ্চলে আগুনের মাত্রা কমার থেকে বাড়ছে। ফলে সেখানে জলের হাহাকার তৈরি হয়েছে। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হলেও জলের পর্যাপ্ত যোগান দিতে না পারার জন্য তৈরি হয়েছে বিরাট সমস্যা। এই আগুন নেভাতে গিয়ে অন্য জায়গায় জলের চাপ কমছে। ফলে সেই সব এলাকায় জল নিয়ে প্রতিবাদে নামছেন সাধারণ মানুষ।
এখানকার জলের বেশিরভাগই আসে ঘরোয়া জলের সঞ্চয় থেকে। এছাড়া পাহাড়ের গা দিয়েও বেশ কয়েকটি জলের নদী থেকে জল পায় গোটা এলাকা। তবে সেখানেও তৈরি হয়েছে সমস্যা। যে জল এই আগুন নেভাতে গেলে লাগবে তার যোগান দিতে পারছে না কেউ। এই আগুনকে নেভাতে এখন মিলিয়ন গ্যালন জল লাগবে। এই জল স্থল এবং আকাশ থেকে দিতে হবে। তবে সেটা না হওয়ার কারণে বাতাসে শুষ্ক বাতাসের পরিমান বাড়ছে। ফলে আগুন নেভার বদলে আরও সক্রিয় হয়ে বেড়ে চলেছে।
স্থানীয় কর্তৃপক্ষ এখন বিকল্প স্থান থেকে জলের যোগানের কথা ভাবছেন। তবে সেজন্য যে পরিমানে অর্থ খরচ হবে তা বাড়তি মাথাব্যাথা হবে সকলের কাছে। যেখানে আগুন নেভাতে জলের চাহিদা বেশি রয়েছে সেখানে জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ ফুট উচ্চতায় আগুন লেগেছে। ফলে সমুদ্র থেকে জল তুলে যে আগুন নেভানোর কাজ করা হবে সেটাও এখন জলে গিয়েছে। দাবানলের পাশের মাটি খুঁড়ে সেখান থেকে জল তোলার চেষ্টা করা হচ্ছে। তবে আগুনের তাপে মাটির তলার জলও নিচে চলে গিয়েছে। এখন কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া হবে সেটাই বড় প্রশ্ন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?