রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে মহা-ইঙ্গিত! বিরোধী উদ্ধব ঠাকরেকে 'শত্রু' বলতে নারাজ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। উদ্ধবের তুতো ভাই তথা নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেকেও 'বন্ধু' বলেও সম্বোধন করলেন পোড়কাওয়া এই বিজেপি নেতা। অভিজ্ঞ সাংবাদিক বিবেক ঘালসাসির সঙ্গে আলোচনার সময় দেবেন্দ্র সাফ বলেছেন, "আগে, উদ্ধব ঠাকরে বন্ধু ছিলেন, এবং এখন রাজ ঠাকরে বন্ধু, কিন্তু উদ্ধব ঠাকরে শত্রু নন।"
২০১৯ সালে মুখ্যমন্ত্রী কুর্সি নিয়ে বিরোদের জেরে শিবসেনা ও বিজেপির জোটে বিচ্ছেদ ঘটে। উদ্ধব টাকরের নেতৃত্বে শিবসেনা, কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেস জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে। বিরোধী দলের তকমা পায় বিজেপি। কিন্তু পাঁচ বছর পরই পালাবদল। শিবসেনা ভেঙেছে। কাকা শরদ পাওয়ারের সঙ্গে মনোমালিন্যের জেরে এখন বিজেপির 'বন্ধু' ভাইপো অজিত পাওয়ার। জাতীয়তাবাদী কংগ্রেস দলেও ভাঙন ধরেছে। ভোটে ধরাশায়ী উদ্ধব-শরদ ও কংগ্রেস। জয়ী বিজেপি-শিন্ডে ও অজিত গোষ্ঠী। ফের মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়নবিস। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর দাবি, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। দলের সকলকে প্রতিহিংসা থেকে বিরত তাকতে নির্দেশ দিয়েছেন তিনি। যা সকলে মেনে চলবেন বলে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন শাসক গোষ্ঠীর নেতৃত্ব।
'শরদ পাওয়ার বুদ্ধিমান'
সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপির বাল ফলাফলের জন্য আরএসএস-এর ভূমিকার প্রশংসা করেছেন জাতীয়তাবাদী কংগ্রেসের প্রধান শরদ পাওয়ার। এ জন্য দেবেন্দ্র ফড়নবিশও পোড়খাওয়া শরদকে 'বুদ্ধিমান' বলে সম্বোধন করেছেন। দেবেন্দ্র ফড়নবিসের কথায়, শরদ পাওয়ার বুঝতে পেরেছেন যে বিরোধীদের মিথ্যা প্রচারকে আরএসএস কীভাবে কাটিয়ে দিতে সহায়তা করেছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, "বিধানসভা নির্বাচনের আগে, আরএসএস-এর আদর্শ অনেককেই অনুপ্রাণিত করেছে। ফলে বিরোদীদের মিথ্যা প্রচার বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছেন। শরদ পাওয়ার সাহেব অত্যন্ত বুদ্ধিমান, এটা বুঝতেনপেরেছেন যে, আরএসএস কোনও রাজনৈতিক শক্তি নয়, আরএসএস হল একটি জাতীয়তাবাদী শক্তি। সেই কারণেই তিনি আরএসএসের প্রশংসা করতে পারেন।"
শরদ ও অজিত গোষ্ঠী কি ফের মিলে যাবে? দেবেন্দ্রর মতে, "আপনি যদি ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ঘটনাপ্রবাহ দেখেন, তবে যে কোনও সময় যা কিছুই ঘটতে পারে। রাজনীতিতে সবকিছুই ঘটতে পারে কিন্তু আমি বলছি না যে এটি হওয়া উচিত।"
কে বেশি কঠোর- মোদি না শাহ?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তাঁর মতে, প্রধানমন্ত্রী একজন অত্যন্ত সুশৃঙ্খল রাজনীতিবিদ, তবে যুক্তি দিয়ে শাহকে সব বোঝানো সম্ভব।
বিজেপি নেতা ফড়নবিসের দাবি, মহারাষ্ট্র নির্বাচনে বিজেপি বিশাল জনসমর্থন পাওয়ার পর, যখন প্রস্তাব করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই হবেন, তখন মিত্র একনাথ শিন্ডে কয়েক মিনিটের মধ্যেই রাজি হয়ে যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?