রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বর্ষপূর্তি উপলক্ষ্যে সোনা-রূপোয় মোড়া পীতাম্বরী পোশাকে সাজবে রাম লালা, নেপথ্যে রয়েছে কারা

Sumit | ১১ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, বহু দশকের অপেক্ষার কর দেশবাসী তাদের রাম মন্দির পেয়েছে। ভারতীয় সংস্কৃতির কাছে এটা একটা বড় দিক। এটাই প্রমাণ করে ভারতের ঐতিহ্য কোথায় রয়েছে।


তিনি আরও বলেন, রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশের প্রতিটি মানুষকে শুভেচ্ছা জানালাম। অযোধ্যাবাসী তাদের রাম লালাকে নিজের করে পেয়েছে। বহু আত্মত্যাগ এবং ধৈর্য্যের ফসল হিসাবে আমরা এই রাম মন্দিরকে পেয়েছি। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, তিনি আত্মবিশ্বাসী ভারতের উন্নতি এবং ঐতিহ্যের জন্য রাম মন্দির সকলকে পথ দেখাবে। তাই রাম মন্দিরের বর্ষপূর্তি সকল দেশবাসী নিজেদের মতো করে পালন করুন।

 


এদিকে রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষ্যে মন্দির কর্তৃপক্ষ নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছে। প্রথম বর্ষপূর্তি যাতে গোটা দেশে যত্ন সহকারে পালন করা হয়। এই উপলক্ষ্যে যে অনুষ্ঠান হবে তা ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তিনি সেদিন সারাদিন রাম মন্দিরে থেকে সমস্ত কাজ দেখভাল করবেন। 


এদিকে বর্ষপূর্তি অনুষ্ঠানের দিন রাম লালার জন্য তৈরি করা হয়েছে বিশেষ পীতাম্বরী পোশাক। সেখানে সোনা এবং রূপোর থাকবে। দিল্লির একটি ডিজাইন সংস্থার পক্ষ থেকে এই পোশাকটি তৈরি করা হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। সেদিন রাম মন্দিরের সকল পুরোহিতদের জন্যেও তৈরি করা হয়েছে বিশেষ রঙের পোশাক। 

 


বর্ষপূর্তির প্রধান অনুষ্ঠানটি শুরু করে শনিবার থেকে। সেখানে রাম লালাকে পঞ্চামৃত এবং সরযূ নদীর জল দিয়ে স্নান করানো হবে। এরপর ফের তাকে সাজিয়ে তোলা হবে নিজের মতো করে। সেদিন গোটা অযোধ্যা সাজিয়ে তোলা হবে। ভক্তদের জন্য সেদিক অবারিত দ্বার থাকবে। সকলেই যাতে সেদিন পুজো দিতে পারেন সেদিকে নজর রাখা হবে। সারাদিন এবং রাত ধরে চলবে পুজো এবং নানা ধরণের অনুষ্ঠান। গোটা দেশের নজর সেদিন থাকবে শুধু অযোধ্যার দিকেই। এছাড়া সেদিন নেতা থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই সেদিন হাজির থাকবে অযোধ্যায় বলে জানা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের কর্তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। সেদিন যাতে নিরাপত্তার কোনও ফাঁক না থাকে সেদিকেও নজর থাকবে।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া