রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

One year of Ram temple consecration

দেশ | রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি, সেজে উঠেছে অযোধ্যা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম মন্দিরে

Rajat Bose | ১১ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি। সেজে উঠেছে অযোধ্যা। শনিবার থেকে তিন দিন ধরে চলবে রামলালার বর্ষপূর্তি অনুষ্ঠান। রামলালার ‘‌মহা অভিষেক’‌ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


সেজে উঠেছে রাম মন্দির চত্বর। রকমারি আলো, ৫০ কুইন্টাল ফুলে সেজে নববধূর বেশ নিয়েছে রাম মন্দির। ভিআইপি গেট ফুল দিয়ে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই শুভক্ষণ উপলক্ষ্যে রামলালার দর্শন নিতে অযোধ্যার রাম মন্দিরে নেমেছে ভক্তের ঢল। শনিবার ১১ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে সাত সকাল থেকে মন্দিরে ঝাঁকে ঝাঁকে ভক্তের আনাগোনা শুরু হয়েছে।


গত বছর ২২ জানুয়ারি অযোধ্যা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হচ্ছে ১১ জানুয়ারি। ধুমধাম করে অনুষ্ঠান চলবে সোমবার ১৩ জানুয়ারি অবধি। 


তিনদিন ধরে একাধিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে। অনুষ্ঠান শুরু হয়ে যাবে শনিবার সকাল আটটা থেকে। 
বহু ভক্ত হাজির হয়েছেন অযোধ্যায়। সংখ্যাটা ঠিক কত তা এখনও জানা যায়নি। তবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, ১ জানুয়ারি ২ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল অযোধ্যায়। এবার সংখ্যাটা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামলালার বর্ষপূর্তি উপলক্ষ্যে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌সবাইকে শুভকামনা। দীর্ঘদিনের ত্যাগ, তপস্যা ও লড়াইয়ের পর এই মন্দির আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার দিকটিই তুলে ধরে।’‌


এদিকে, দিন পরিবর্তনের কারণ হিসাবে জানা গেছে, হিন্দু পঞ্জিকা (পঞ্চাং) অনুসারে হিন্দু উৎসব পালনের ঐতিহ্য বজায় রেখে প্রতি বছর পৌষ শুক্লা দ্বাদশী বা কূর্ম দ্বাদশীতে প্রভু শ্রী রামলালা সরকারের প্রাণপ্রতিষ্ঠার বার্ষিকী পালন করা হবে। ইংরাজি ক্যালেন্ডার মতে ২০২৫ সালে দিনটি ১১ জানুয়ারি। তাই ওই দিনটিতেই বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া